জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রত্যেক গ্রহই একটি নির্দিষ্ট সময়ের পর রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে অবস্থান পরিবর্তনও করে। জানা যাচ্ছে, আগামী ৪ ডিসেম্বর শনি ও সূর্য একে অপরের ৯০ ডিগ্রি কোণে স্থানান্তর করবে ও এগিয়ে যাবে। এমন পরিস্থিতিতে সূর্য ও শনির কেন্দ্র দৃষ্টি তৈরি হচ্ছে।
পঞ্চাঙ্গ অনুযায়ী, ৪ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে, সূর্য শনিতে এবং শনি ১৩ ডিগ্রিতে মীন রাশিতে অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দুটি গ্রহ যখন একে অপরের ৯০ ডিগ্রি অবস্থানে থাকে, তখন তাকে কেন্দ্র দৃষ্টি বা গ্রহের সমকোণ সংযোগ বলে। এর ফলে বেশ লাভবান হবেন ৩ রাশির জাতক-জাতিকারা।
সেই ৩ রাশি কী কী, দেখে নেওয়া যাক-
বৃষ রাশি
এই সময় বেশ উপকৃত হবেন এই রাশির জাতক-জাতিকারা। নিজেদের লক্ষ্য অর্জনে সফল হবেন এরা। নিজেদের কাজে নিমগ্ন থাকবেন এই রাশির জাতক-জাতিকারা। এর ফলে অনেক উপকার হতে পারে এদের। ব্যবসায় কৌশলও সফল হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। আর্থিক অবস্থা ভালো থাকবে ও সঞ্চয় করতে সফল হবেন এই রাশির জাতক-জাতিকারা।
ধনু রাশি
শনি অভিমুখী সূর্য উপকারী হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ করবেন এরা। নিজেদের কাজের পরিশ্রমের ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। সহকর্মীদের থেকে সমর্থন পাবেন, যাতে প্রতিটি লক্ষ্য অর্জনে সফল হতে পারেন। এই সময় আর্থিক অবস্থা ভালো হবে এদের। যথেষ্ট অর্থ উপার্জনে সফল হবেন এই রাশির জাতক-জাতিকারা।
মীন রাশি
এই সময় সপরিবারে তীর্থযাত্রায় যেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। এর ফলে এরা যে কাজ করছেন, তাতে সাফল্য আসবে। কর্মজীবনে অনেক সুবিধা পাবেন এই রাশির জাতক-জাতিকারা। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এরা। পদোন্নতি ও বেতন বৃদ্ধি পাবে এদের। ব্যবসার ক্ষেত্রেও সুবিধা পাবেন। আয়ের নতুন উৎস খুলবে এই রাশির জাতক-জাতিকাদের।






