শুরু হচ্ছে শনিদেবের বক্রী চাল, সোনায় মোড়ানো ভাগ্য হবে ৩ রাশির, দারুণ ধনপ্রাপ্তির যোগ

শনিদেবকে বলা হয়ে থাকে কর্মফলের দেবতা। যে যেমন কর্ম করেন, সেই অনুযায়ী ফল প্রদান করে শনিদেব। সেই কারণে শনিদেব আশীর্বাদ করলে যেমন কেউ রাজার হালে থাকতে পারেন আবার শনিদেবের কুদৃষ্টি পড়লে কেউ রাজা থেকে ফকিরও হয়ে যেতে পারেন।

শনি শীঘ্র কুম্ভ রাশিতে বক্রী হতে চলেছেন। আগামী ৩০ জুন শনির বক্রী চাল শুরু হচ্ছে, তারফলে জুলাই মাসের শুরু থেকেই একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

মিথুন রাশি

ব্যবসায় বিস্তার হতে পারে। ভাইদের সহযোগিতা পেতে পারেন। পরিবারে মাঙ্গলিক কাজ হবে। চাকরির জন্য দূরে কোথাও যেতে হতে পারে। আসবে উপহার। লেনদেনের ব্যবসায় লাভ রয়েছে।

মেষ রাশি

কাজের প্রতি উৎসাহ বাড়বে। ধর্মকর্মের দিক থেকে একাধিক আকাঙ্খা ইচ্ছা বাড়বে। মায়ের সহযোগিতা সব কাজে পাবেন। মায়ের থেকে কোনও ধনপ্রাপ্তির যোগ আসবে। বুদ্ধিগত কোনও কাজে ধন সম্পত্তি অর্জন করতে পারবেন। চাকরির স্থানে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি

মন খুব আনন্দে থাকবে। আয়ে বৃদ্ধি হতে পারে। সব অফিসারদের সহযোগিতা পাবেন। পরিবারের থেকে সব কাজেই সহযোগিতা পাবেন। কোনও পোশাকের কেনাকাটায় খরচা হবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর