জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময় অন্তর নিজেদের অবস্থান পাল্টায়। এর ফলে লাভের মুখ দেখেন একাধিক রাশির জাতক জাতিকারা। গ্রহদের এই অবস্থান পরিবর্তনের ফলে নানান রাশির জাতক জাতিকাদের জীবনে প্রভাব পড়ে। এবার আসন্ন সময়ে জুলাইতেই গোচর রয়েছে মঙ্গল গ্রহের। এর ফলে নানান রাশি লাভ পাবে।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ৩০ জুলাই যুব অবস্থায় বৃষে প্রবেশ করতে চলেছেন মঙ্গল গ্রহ। এর জেরে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। ৮ অগস্ট পর্যন্ত এই অবস্থায় থাকবেন মঙ্গল। এর ফলে লাভ পাবেন একাধিক রাশির জাতক জাতিকারা।
সেই রাশিগুলি কারা, দেখে নেওয়া যাক-
বৃষ রাশি
এই সময় ব্যক্তিত্বে হঠাৎ চাকচিক্য আসবে এই রাশির জাতক জাতিকাদের। ধন সম্পত্তির দিক থেকে ভাগ্যে উন্নতি আসবে এদের। এই সময় এই রাশির জাতক জাতিকারা কোনও জমি বা বাড়ি কিনতে পারেন। পরিশ্রমের ভালো ফল পাবেন এই সময় এরা। হাতে টাকাও আসবে এদের। মনের সব ইচ্ছার পূর্ণ হবে এই রাশির জাতক জাতিকাদের।
মেষ রাশি
মঙ্গলের গোচরের ফলে এই রাশির জাতক জাতিকারা দারুণ লাভ পাবেন। এই সময় হঠাৎ করে হাতে টাকা আসবে এদের। উচ্চ বিদ্যালাভ হবে এই রাশির জাতক জাতিকাদের। আর্থিক পরিস্থিতিতে উন্নতি আসবে এই সময় এদের। ভালো রোজগার হবে এই সময়। জীবনে ভৌতিক পরিস্থিতিতে লাভ হবে এদের। মান সম্মানের প্রাপ্তি হবে এই রাশির জাতক জাতিকাদের।
কর্কট রাশি
মঙ্গলের গোচরের জেরে লাভের মুখ দেখবেন এই রাশির জাতক-জাতিকারা। জীবেন রোজগারের নানান উপায় পাবেন এরা। পারিবারিক দিক থেকে উন্নতি আসবে এদের জীবনে। চাকরিরতদের কাজের জায়গায় মনের মতো বদলি হতে পারে এই সময়। মনের ইচ্ছা পূরণ হবে এদের। নতুন নতুন জায়গা থেকে টাকা এই রাশির জাতক-জাতিকাদের।





