Arjun Singh Agreed with Dilip Ghosh for the Reason of Loss of BJP: লোকসভা নির্বাচন বা বিধানসভা উপনির্বাচন সবক্ষেত্রেই বাংলায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি। এমন অবস্থায় দলের হারের কারণ বিশ্লেষণ করছে গেরুয়া শিবির। এই নিয়ে যখন দলের শীর্ষ নেতৃত্বকে বৈঠক করতে দেখা গিয়েছে, সেই সময় দাঁড়িয়ে অনেক বিজেপি নেতারাই আত্মসমালোচনা করছেন নিজেদের হার নিয়ে। এবার দিলীপ ঘোষের মতো সুরই শোনা গেল বারবার দলবদল করা অর্জুন সিংয়ের মুখেও (Arjun Singh Agreed with Dilip Ghosh for the Reason of Loss of BJP)।
এর আগে গত রবিবার দিলীপ ঘোষ বলেছিলেন, “কীভাবে ভোট করাতে হয়, আমরা সেটা জানি না”। এবার তাঁর সেই জুতোতেই পা গলালেন অর্জুন সিংও (Arjun Singh Agreed with Dilip Ghosh for the Reason of Loss of BJP)। গতকাল, সোমবার ভাটপাড়ায় নিজের বাড়ি মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই দিলীপ ঘোষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দিলীপদা অনেক সিনিয়র নেতা। এই ঘটনা উনি গতদিন অনুভব করতে পেরেছেন। আমি অনেকদিন ধরেই বলছি বাংলায় ভোট হয় না, ভোট করাতে হয়। এবার নিচুস্তর নিয়ে দলকে ভাবতে হবে, সংগঠন কার হাতে দিতে হবে, কোন লোক কাজ করবে”।
প্রাক্তন সাংসদের কথায়, “আমি কাউকে ছোট করছি না তবে, একজন তৃণমূলের ইউনিয়নের অধীনে টোটো চালাবে আবার সেই যদি বিজেপির মণ্ডল সভাপতি, বুথ সভাপতি বা শক্তি প্রমুখ হয় তাহলে তো কোনওদিনই কাজ করতে পারবে না। তার তো সবসময় ভয় থাকবে টোটো বন্ধ হয়ে যাওয়ার” (Arjun Singh Agreed with Dilip Ghosh for the Reason of Loss of BJP)।
এর উদাহরণ দিয়ে অর্জুন এও বলেন, “আমি এমনও মণ্ডল প্রেসিডেন্ট দেখেছি, অটো চালাচ্ছে আর অটোর পিছনে তৃণমূলের প্রচারের ব্যানার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভোটের দিন তাঁর দেখা পাওয়া যাচ্ছে না। দিলীপদা অনেক পরে বুঝলেন। তাও ভালো, ওঁর মত লোক যদি সরব হন তাহলে বিজেপির নিচুস্তরে সাংগঠনিক যে ত্রুটি আছে আমরা ঠিক করতে পারব” (Arjun Singh Agreed with Dilip Ghosh for the Reason of Loss of BJP)।
এরপরই বিস্ফোরক দাবী করে অর্জুন বললেন, “আমাদের কর্মীরা-মিছিল মিটিং ভালো করতে পারে কিন্তু বাংলায় তো ভোট হয় না, মানুষ ভোট দিতে পারে না। তাই ভোট করাতে হয়। আমি এমনও দেখেছি একজন লোকসভার কনভেনার, সেই লোকই বুথের ইনচার্জ, সেই আবার বুথে বসছে। তাঁর বাড়ির লোক শক্তি প্রমুখ। তারা জীবনের কোনদিনও ভোটার স্লিপ বিলি করে না, প্রচারে বাড়ি বাড়ি যায় না। আমরা ভোট করাতে পারি না, বিরোধী হলেও তাদের থেকে অনেক কিছু সেখার দরকার আছে। শিখলে কিন্তু আমরা ভোট করাতে পারব” (Arjun Singh Agreed with Dilip Ghosh for the Reason of Loss of BJP)।
বিজেপির হারের জন্য দুর্বল সংগঠনকেই দায়ী করলেন অর্জুন (Arjun Singh Agreed with Dilip Ghosh for the Reason of Loss of BJP)। বললেন, “আমাকে তো সেই পরিকাঠামোতে দাঁড়িয়ে ভোট করতে হয়েছিল। পার্টি পরিকাঠামোতে টোটো চালক, অটো চালক রয়েছে, সে কী ভোট বুঝবে! তাঁদের দিয়েই ভোট করাতে হয়েছে। আর ভোটের দিন তাদের কাউকেই দেখা যায়নি, মন্ডল প্রেসিডেন্টও উধাও ছিলেন”।





