সৌরজগতের সবথেকে ছোটো গ্রহ হল বুধ। জ্যোতিষশাস্ত্র মতে, বুধকে খুবই শুভ গ্রহ বলে মনে করা হয়। বুধ যে কোনও ব্যক্তির বুদ্ধি, ব্যবসা, দক্ষতা, চেতনা নিয়ন্ত্রণ করে। গত ১০ই সেপ্টেম্বর থেকে কন্যা রাশিতে বিপরীতমুখী অবস্থানে রয়েছে বুধ।
আগামী ২৬শে অক্টোবর ১টা ৩৮ মিনিটে বুধ তুলা রাশিতে গমন করবে। আগামী ১৩ই নভেম্বর পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে বুধ। এরপর তা স্থান পরিবর্তন করে গমন করবে বৃশ্চিক রাশিতে। এই স্থান পরিবর্তনের ফলে প্রভাব পড়বে বিশেষ বিশেষ কিছু রাশির উপর।
সেই রাশিগুলি কী কী, দেখে নিই-
মিথুন রাশি
মিথুন রাশির জন্য বুধের গমন খুবই শুভ। পুরনো সমস্যা থেকে মুক্তি পেতে সক্ষম হবে। পরিবারে সম্মান বাড়বে। ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বাড়বে। ব্যবসায় লাভ হবে। যারা এই সময়ে চাকরি খুঁজছেন, তারা সুখবর পেতে পারেন।
সিংহ রাশি
এই সময় ভালো লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির। পুরনো কোনও আটকে থাকা কাজ শেষ হওয়ার সম্ভাবনা। আপনাকে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। তবে বিনিয়োগ থেকে দূরে থাকুন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে।
কর্কট রাশি
আর্থিক অবস্থার উন্নতি হবে এই রাশির। পারিবারিক জীবন শান্তিময় হবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। এই সময়ে চাকরিজীবীদের আয় বৃদ্ধি হবে। ঋণের লেনদেনে সতর্ক থাকুন। সন্তানের দিক থেকে কোনও সুখবর পেতে পারেন।
কন্যা রাশি
এই সময়ে কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরপুর থাকবে। ক্ষেত্রবিশেষে সাফল্য পাবেন। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। শিক্ষার্থীদের জন্য ভাল সময়। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।





