আগামী বছর ৪ রাশির উপর কৃপা বজায় থাকবে রাহুর, খুলে যাবে ভাগ্যের চাবিকাঠি, আসবে অগাধ সাফল্য

বৈদিক জ্যোতিষে রাহুকে ছায়া গ্রহ বলা হয়ে থাকে। রাহুকে অশুভ গ্রহ হিসেবে মনে করা হলেও কোষ্ঠীতে রাহু ভালো অবস্থানে থাকলে এই গ্রহ জাতকের উপর শুভ প্রভাব বিস্তার করে থাকে।

এক রাশিতে ১৮ মাস ধরে অবস্থান করে রাহু। ২০২৩ সালের অক্টোবরে মীন রাশিতে গোচর করেছে রাহু। অর্থাত্‍ ২০২৪ সালে রাহু মীন রাশিতেই অবস্থান করবে। ২০২৫ সালের আগের রাহুর কোনও রাশি পরিবর্তন হচ্ছে না। এই গ্রহ সব সময় বক্রীদশাতেই গমন করে থাকবে। রাহু যেহেতু ছায়া গ্রহ এবং সব সময় বক্রীদশাতেই থাকে, তাই এই গ্রহের কোনও উদয় বা অস্ত হয় না। রাহুর এই গোচরের প্রভাব পড়বে বেশ কিছু রাশির উপর।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

তুলা রাশি

২০২৪ সালে রাহুর কারণে বিপদে পড়তে হবে না এই রাশির জাতক-জাতিকাদের। গোটা বছরই এই রাশির জাতক-জাতিকাদের উপর নিজের কৃপাদৃষ্টি বজায় রাখবে এই গ্রহ। আগামী বছরে এই রাশির জাতক-জাতিকাদের বিয়ের কথা পাকা হতে পারে। নতুন চাকরিও পেতে পারেন। কেরিয়ারে সব বাধা কেটে গিয়ে ভালো প্যাকেজ সমৃদ্ধ কোনও চাকরি পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। ব্যবসাতেও বড় সাফল্যের যোগ আছে।

বৃষ রাশি

আগামী বছরে বৃষ রাশিতে অবস্থান করবে বৃহস্পতি। বৃষ রাশির গ্রহ অধিপতি হল শুক্র। রাহুর শুভ প্রভাব আগামী বছরে এই রাশিতে বজায় থাকবে। ২০২৪ সালের এই রাশির জাতক-জাতিকাদের মনের সব ইচ্ছে পূরণ হতে পারে। ব্যবসায় নতুন প্রকল্প শুরু করতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। সব বিষয়েই সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা।

মকর রাশি

২০২৪ সাল রাহুর আশীর্বাদে শুভ হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এমনিতে মকর রাশিতে সামনের বছর শনির সাড়ে সাতি দশার শেষ পর্যায় বজায় থাকবে, তবে রাহুর শুভ প্রভাবে ২০২৪ সালে এই রাশির জাতক-জাতিকাদের বিয়ের পথে বাধা কেটে যেতে পারে। নতুন ব্যবসাও শুরু করার যোগ আছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles