তিন পাপী গ্রহ রাহু-কেতু-শনির রাশি বদলের কারণেই ফিরবে ভাগ্য, বছরের শেষ চন্দ্রগ্রহণের পর প্রবল অর্থপ্রাপ্তি ৪ রাশির

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এ বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ রয়েছে আগামী ২৯ অক্টোবর। আবার ঠিক এদিনই অর্থাৎ চন্দ্রগ্রহণের দিন রয়েছে বাঙালির কোজাগরী লক্ষ্মী পুজোও। ফলে ওই দিনের বিশেষ তাৎপর্য তো রয়েছেই।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কোনও গ্রহণকে অশুভ বলে মনে করা হয়। প্রতিটি রাশির উপরই গ্রহণের নেতিবাচক ও ইতিবাচক প্রভাব পড়ে। চন্দ্রগ্রহণের পর দিনই আবার রাশি পরিবর্তন করবে রাহু-কেতু। শুধু তাই নয়, ৪ নভেম্বর শনি সরাসরি গমন করতে চলেছে। চন্দ্রগ্রহণের পর গতিবিধি বদলাবে রাহু-কেতু ও শনি। এমন ঘটনা সত্যিই বিরল হতে চলেছে। এর জেরে বেশ কিছু রাশির ভাগ্য ফিরতে চলেছে।

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-

তুলা রাশি

এই সময়টা এই রাশির জাতক-জাতিকাদের বিবাহিত জীবনে মাধুর্য থাকবে। অর্থ বৃদ্ধি হবে ও সম্পদ লাভের সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের জন্য একটি সম্পর্ক আসতে পারে।

কর্কট রাশি

এই সময় কর্মজীবন ও ব্যবসায় দারুণ সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। সম্পন্ন হয়ে যাবে দীর্ঘদিনের আটকে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া কাজ। শনির মহাদশা ও ধাইয়ার সময় নিজের উপর নিয়ন্ত্রণ বজায় করতে হবে এই রাশির জাতক-জাতিকাদের।

মিথুন রাশি

এই সময় ভাগ্যের পরিবর্তন হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।০ পুরনো বিনিয়োগে বেশ কিছু সুবিধা পাবেন এরা। আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। যে কোনও প্রতিযোগিতায় শিক্ষার্থীরা আশাতীত ফলাফল পেতে পারে। বিদেশ ভ্রমণ করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।

মেষ রাশি

এই সময় জীবনে বিরাট বদল আসতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় থেকে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে পারেন। ব্যবসায় আয় বৃদ্ধি হবে। আয়ের উৎস অনেকটা বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। পরিবারের মধ্যে বজায় থাকবে ঐক্যতা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles