ত্রিগ্রহী যোগের ফল, দীপাবলির পরই টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি, পূরণ হবে সব ইচ্ছা

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে একটা নির্দিষ্ট সময় পর পর পাল্টাতে থাকে গ্রহদের রাশি। আগামী ১২ নভেম্বর দীপাবলি। এরপর ১৭ নভেম্বর সূর্যদেব প্রবেশ করবেন বৃশ্চিক রাশিতে। এই রাশিতে আগে থেকেই মঙ্গল ও বুধ রয়েছে। ফলে একই রাশিতে তিন গ্রহের সমাহার হবে আর এর জেরে তৈরি হবে ত্রিগ্রহী যোগ।

একাধিক রাশিতে এই ত্রিগ্রহী যোগের প্রভাব পড়বে। এই যোগের প্রভাবে বহু রাশিতে হঠাৎ করে আর্থাগমের যোগ রয়েছে। সব রাশির জাতক-জাতিকাদের ওপরেই পড়ছে ত্রিগ্রহী যোগের ফল। তবে কিছু কিছু রাশি এই ত্রিগ্রহী যোগের ফলে বিশেষ লাভ পাবেন।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

সিংহ রাশি

এই সময় সমস্ত ইচ্ছা পূরণ হবে এই রাশির জাতক-জাতিকাদের। যারা গাড়ি, বাড়ি, ব্যবসা, সম্পত্তির ব্যবসা করছেন, তারা এই সময় শুভ ফল পাবেন। এই সময়টা মায়ের সঙ্গে সম্পর্ক খুবই ভালো হবে এই রাশির জাতক-জাতিকাদের। চাকরিরতদের পদোন্নতির যোগ রয়েছে। আরও ভালো কেরিয়ার গড়তে পারবেন এই রাশির জাতক-জাতিকারা।  

তুলা রাশি

এই যোগ এই রাশির জাতক-জাতিকাদের ধনভাব তৈরি করতে চলেছে। এই সময়ের মধ্যে হঠাৎ করে কোনও সময় টাকা পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালোর দিকে যাবে। অনেকদিনের আটকে থাকা টাকা, এই সময় ফেরত পেতে পারেন। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের জীবনে কোনও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। 

মকর রাশি

এই সময় আয় ব্যাপক হারে বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় আর্থিক লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। আয়ের নতুন নতুন উৎস পাবেন। এই রাশির জাতক-জাতিকারা যারা রফতানি আমদানির ব্যবসায়ী, তারা এই সময় ব্যাপক লাভ পাবেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles