জ্যোতিষশাস্ত্রে কুবের দেবকে সম্পদ ও সমৃদ্ধির দেবতা বলা হয়ে থাকে। বলা হয়, তাঁর আরাধনা করলে জীবনে কখনও অর্থ সংক্রান্ত সমস্যা হয় না। দীপাবলিতে লক্ষ্মীর পাশাপাশি কুবের দেবেরও পূজা করা হয়। তবে এমন কিছু রাশি আছে যার উপর কুবের দেবের আশীর্বাদ সব সময় থাকে। আগামী বছরেও এমন ৪ রাশি কুবের দেবের আশীর্বাদ পাবে সবসময়।
সেই ৪ রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
বৃশ্চিক রাশি
এই রাশির জাতক জাতিকাদের অর্থ উপার্জনের প্রতি আলাদা আবেগ থাকে। এদের জীবন বেশ আরাম ও বিলাসিতা পূর্ণ। এই রাশির জাতক জাতিকারা কারোর সমর্থন ছাড়াই এগিয়ে যান। পরিবারের সঙ্গে সমস্ত চাহিদা পূরণ করেনএরা। নতুন বছরে এই রাশির জাতক জাতিকারা দারুণ উপকৃত হবেন।
তুলা রাশি
এই রাশির জাতক জাতিকাদের কুবেরের বিশেষ আশীর্বাদ রয়েছে। এদের সম্পদের কোনও অভাব নেই। এই রাশির জাতক জাতিকারা খুব পরিশ্রমী ও বুদ্ধিমান হন। তাদের বুদ্ধিমত্তার ভিত্তিতে এরা নিজেদের জীবনে প্রচুর অর্থ উপার্জন করেন। এই রাশির জাতক জাতিকারা নিজেদের কর্মজীবনে খুব দ্রুত উন্নতি করেন। রাশির প্রতি সর্বদা সদয় থাকেন কুবের দেব।
মকর রাশি
এই রাশির জাতক জাতিকাদের সম্পদের দেবতা কুবেরের বিশেষ আশীর্বাদ রয়েছে। সেই কারণে এদের জীবনে কখনও অর্থের অভাব হয় না। এই রাশির জাতক জাতিকারা সাহসের সঙ্গে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেন। আগামী বছরেও এই রাশির জাতক জাতিকাদের অর্থের কোনও অভাব হবে না।
কর্কট রাশি
এই রাশির জাতক জাতিকারা খুব বুদ্ধিমান, পরিশ্রমী ও সৎ হন। এরা পূর্ণ নিষ্ঠার সঙ্গে সমস্ত কাজ করেন। এই রাশির জাতক জাতিকারা নিজেদের ভাগ্যের পূর্ণ সমর্থন পান। এরা সম্পদ উপার্জন এবং যোগ করতে খুব পারদর্শী। সর্বত্র সম্মান পান এরা। কুবের দেবের কৃপায় কখনও অর্থের টানাটানি হয় না এই রাশির জাতক জাতিকাদের।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!