নতুন বছরে মিলন হচ্ছে দুই বন্ধু গ্রহের, ভাগ্য সোনার মতো উজ্জ্বল হবে ৩ রাশির, হাতে আসবে প্রচুর টাকা

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দুই পরম মিত্র গ্রহ রয়েছে। শুধু মানুষের মধ্যেই বন্ধুত্ব রয়েছে, তা নয়, গ্রহদের মধ্যেও রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। শনি ও বুধ গ্রহের মধ্যেও রয়েছে পরম মিত্রের সম্পর্ক। জ্যোতিষশাস্ত্র মতে, যখন এই দুই গ্রহ একসঙ্গে মিলিত হয়, তখন বেশ কিছু রাশির উপর পজিটিভ প্রভাব পড়ে।

নতুন বছর আসতে আর মাত্র কয়েক দিন বাকি। নতুন বছরের শুরুতেই অনেক গ্রহ একে অপরের সঙ্গে মিলিত হচ্ছে। আগামী বছর দুটি বন্ধুত্বপূর্ণ গ্রহ বুধ ও শুক্র একে অপরের সঙ্গে মিলিত হবে। সেই কারণে কিছু কিছু রাশি সবচেয়ে বেশি সুবিধা পেতে চলেছে আগামী বছর। তাদের ভাগ্য একেবারে সোনার মত উজ্জ্বল হতে চলেছে নতুন বছরে।

সেই ভাগ্যবান রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-

কর্কট রাশি

নতুন বছরের শুরুতেই শনি ও বুধের মিলিত হওয়ায় বিশেষ এই রাশির জাতক-জাতিকারা বিশেষ আশীর্বাদ পাবে। এই সময় আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস তৈরি হবে এই সময়। ব্যয় কম ও আয় বেশি হবে, ফলে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে চলেছে। এই রাশির জাতক-জাতিকাদের দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে। সন্তানদের দিক থেকে ভালো খবর পেতে পারেন। শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করলে প্রচুর লাভবান হবেন এই রাশির জাতক-জাতিকারা।

কুম্ভ রাশি

বুধের বিশেষ আশীর্বাদ বর্ষিত হবে এই রাশির জাতক-জাতিকাদের উপর। নতুন বছরে শনি ও বুধ কুম্ভ রাশিতে অবস্থান করবে। নতুন বছরে সোনার মত উজ্জ্বল হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্য। হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা। নতুন বছরে পড়ুয়ারা কঠোর পরিশ্রমের ফল পাবেন। যে কোনও কাজে সাফল্য মিলবে এই রাশির জাতক-জাতিকাদের।

ধনু রাশি

শনি ও বুধের মিলনে অগাধ আশীর্বাদ পেতে চলেছেন এই রাশির জাতক-জাতিকারা। এই রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে। ব্যবসায় টাকা বিনিয়োগ করলে প্রচুর টাকা-পয়সা পাবেন এই রাশির জাতক-জাতিকারা। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকার চাকরিজীবীদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles