১৪৮ বছর পর দুর্লভ যোগ শনি ও মঙ্গলের, দারুণ লাভবান হবেন ৩ রাশি, মিলবে রোগ-ঋণ থেকে মুক্তি, আকস্মিক ধনলাভের যোগ

মঙ্গল গ্রহ প্রবেশ করছে শনির রাশি কুম্ভে। এই রাশিতে আগে থেকেই অবস্থান করছেন শনিদেব। এর ফলে শনি-মঙ্গলের যুতি তৈরি হয়েছে কুম্ভ রাশিতে। আবার এই রাশিতে উপস্থিত শুক্রের সঙ্গেও যুতি হবে মঙ্গলের। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, অনুযায়ী প্রায় ১৪৮ বছর পর কুম্ভ রাশিতে শুক্র, শনি ও মঙ্গলের যুতি হচ্ছে।

এই সময়ে শনি ও মঙ্গল যুতির ফলে দুর্লভ যোগ তৈরি হয়েছে। এই দুই গ্রহের সংযোগের প্রভাবে শত্রু থেকে মুক্তি মেলা সম্ভব। এর পাশাপাশি আবার আরোগ্য লাভও করবেনন কিছু রাশির জাতক-জাতিকারা। আবার কিছু কিছু রাশির জাতক-জাতিকারা ঋণমুক্ত হবেন। তবে দুর্ঘটনার যোগও রয়েছে। তাই সতর্ক থাকতে হবে কিছু কিছু রাশিকে।

এই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-  

কন্যা রাশি

শনি ও মঙ্গলের যুতি এই রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই অনুকূল। ঋণ থেকে মুক্তি পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। মিলতে পারে রোগ থেকেও মুক্তি। আবার শত্রুদের পরাজিত করতে পারেন এই সময় এরা। ভাগ্যের সঙ্গ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। তবে দুর্ঘটনার যোগ থাকায় আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। সেই কারণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এই রাশির জাতক-জাতিকাদের। সমাজে এই সময় মান-সম্মান লাভ করবেন।

মেষ রাশি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। শনি, মঙ্গল ও শুক্রের যুতি এবং শনি ও মঙ্গলের দুর্লভ যোগ আর্থিক দিক দিয়ে খুবই শুভ এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় উন্নতির প্রবল সম্ভাবনা এই রাশির জাতক-জাতিকাদের। নির্দিষ্ট সময় অন্তর আকস্মিক ধন লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। কাজ-ব্যবসা, বিদেশি কাজ বা ব্যবসা, ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি থেকে ভালো অর্থ উপার্জন করবেন এরা।

ধনু রাশি

শনি মঙ্গল ও শুক্রের যুতি বেশ লাভজনক হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। এই রাশির জাতক-জাতিকা যারা সেনা বা পুলিশে কর্মরত, এমনকি কোনও রাজনৈতিক নেতাদেরও শক্তি বৃদ্ধি পাবে এই সময়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles