তীব্র কটূক্তির শিকার! বাধ্য হয়ে এবার করোনা ত্রাণের তালিকা পেশ করলেন ‘অ্যাংরি ইয়ং ম্যান’ অভিতাভ

অমিতাভ বচ্চনের সৌজন্যবোধ ও তাঁর ভদ্রতার কথা সর্বক্ষেত্রেই প্রচলিত। তাঁকে কখনও কোনও বিষয়ে কটূক্তি করতে কোনওদিন দেখা যায়নি। কিন্তু এবার তিনি নিজেই এই কটূক্তির স্বীকার হলেন নেট দুনিয়ায়। অভিমানের সুর শোনা গেল তাঁর গলায়। গত এক বছরে দেশে করোনা পরিস্থিতিতে তিনি কী কী করেছেন, এবার এরই একটি তালিকা পেশ করলেন ‘অ্যাংরি ইয়ং ম্যান’।

আসলে, নেটিজেনরা অভিযোগ তোলেন যে তিনি নাকি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই সক্রিয় থাকেন। অথচ, দেশের এই মহামারীর সময় তিনি মানুষের কোনও সাহায্যই করেন না। এতদিন পর্যন্ত এসবে ততটা গ্রাহ্য করেননি বিগ বি। কারণ তাঁর মতে, কোনও কিচগু করে সেই বিষয়ে বলে বেড়ানো, তাঁর ধাতে নেই। কিন্তু এবার একরকম বাধ্য হয়েই এমন একটি সিদ্ধান্ত নিলেন অমিতাভ।

আরও পড়ুন- আগন্তুকের সঙ্গে রক্তের সম্পর্ক পটকার! ‘খড়কুটো’র নতুন অতিথি আসলে কে? বাড়ছে রহস্য

সম্প্রতি,  করোনা লড়াইয়ে দিল্লির ‘শ্রী গুরু তেগ বাহাদুর কোভিড কেয়ার সেন্টার’-এ ২ কোটি টাকা অনুদান দিলেন অমিতাভ বচ্চন। এরপরই নেটমাধ্যমে গত এক বছরে করোনা ত্রাণে তাঁর দানের হিসেবের তালিকা পেশ করলেন এই তারকা। তিনি এও জানিয়েছেন, গত বছর লকডাউনের সময়ই বিপর্যস্ত দিনমজুরদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি ও গোটা বচ্চন পরিবার। টানা ১ মাস ধরে দেশের ৫ শহরে ৪ লক্ষ শ্রমিকের দু’বেলা অন্ন সংস্থানের দায়িত্ব নিয়েছিলেন তিনি। এছাড়াও, চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য পিপিই কিটের ব্যবস্থাও করেছিলেন তিনি।

এছারা তিনি বিভিন্ন শিখ জনসেবা সংঠনদের সাহায্যও করেছেন। এর পাশাপাশি বহু পরিযায়ী শ্রমিকদেরও ঘরে ফিরিয়েছিলেন বিগ বি। তাঁদের ঘরে ফেরার জন্য ট্রেনের পাশাপাশি করেছিলেন বাসের ব্যবস্থা। এমনকি, তিনি চার চারটি বেসরকারি বিমানও ভাড়া করেছিলেন শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠাবেন বলে।

আরও পড়ুন- শোভন নয়, স্বস্তিকার মনের মানুষ অন্য একজন, কে সে? জানুন

এর সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে অক্সিজেন সিলিন্ডার। শিখ গুরুদ্বার ব্যবস্থাপক সমিতির সভাপতি স্বয়ং জানিয়েছেন এ কথা। এই প্রসঙ্গে অমিতাভ নিজেও জানিয়েছেন যে অক্সিজেন ভেন্টিলেটরের ব্যবস্থাও তিনি করেছেন। নিজ খরচে ও উদ্যোগে বিদেশ থেকে সেসব উড়িয়ে আনাচ্ছেন। তবে দানের তালিকা প্রকাশ করার পাশাপাশি অমিতাভ জানিয়েছেন তিনি তাঁর এই পদক্ষেপের জন্য প্রতি খুবই লজ্জিত। কারণ, তিনি কখনওই তাঁর এই দানের হিসেব প্রকাশ করতে চাননি। তবে দীর্ঘদিন ধরে নেটিজেনদের কটূক্তি ও কটাক্ষ তাঁকে এই পদক্ষেপ নিতে রীতিমতো বাধ্য করেছে।

আরও অন্যান্য খবর