‘রাজ্যের সংবাদমাধ্যম তৃণমূলের অত্যাচারের ছবি দেখাচ্ছে না’! ক্রুদ্ধ বিরোধী নেতা শুভেন্দু

রাজ্যে ‘নরসংহার’ চলছে বলে দাবি করলেন প্রধান বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ রাজ্যে শাসকদলের অত্যাচারের ছবি তেমন ভাবে দেখাচ্ছে না সংবাদমাধ্যম।

সোমবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় দাবি করেন, ‘রাজ্য শান্তিপূর্ণ রয়েছে। ভুয়ো ভিডিয়ো ছড়িয়ে অপপ্রচার করছে আরএসএস। আর সেই জন্যই শপথগ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় দল পাঠিয়ে দিয়েছে বিজেপি সরকার।’

আরও পড়ুন- ‘অনেক করেছেন, এবার আমাদেরটা আমাদেরই বুঝে নিতে দিন’, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ দিলীপের

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবিকে সম্পূর্ণ ন্যাসাৎ করে রাজ্যের প্রধান বিরোধী দলনেতা হিসেবে আবির্ভাবের পর এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, ‘পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম তৃণমূলী অত্যাচারের ছবি তেমনভাবে দেখাচ্ছে না। আমি যেখানে জিতেছি সেখানে মানুষের ওপর আক্রমণ হয়েছে। হিংসা দেখতে হলে আপনারা এখুনি পশ্চিম মেদিনীপুরের সবংয়ে চলে যান, উত্তর ২৪ পরগনার আমডাঙায় যান। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী, কুলতলি, ক্যানিং, গোসাবায় কী হচ্ছে দেখে আসুন।’

আরও পড়ুন-জল্পনার ইতি! বিধানসভার বিরোধী দলনেতা হলেন শুভেন্দু অধিকারী

তৃণমূল ত্যাগী বিজেপির এই নেতার দাবি, ‘রাজ্যজুড়ে নরসংহার চলছে। আদিবাসী – তপশিলিদের বাড়িঘর লুঠপাট ভাঙচুর চলছে।’

একই সঙ্গে বিজেপির পরবর্তী লক্ষ্য হিসেবে তিনি বলেন, ‘বাংলায় শান্তিপূর্ণ বহুদলীয় গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে লড়াই করবে বিজেপি।’

আরও অন্যান্য খবর