বর্তমানে কলকাতা পুলিশ নাইট কার্ফু নিয়ে বেশ কড়াকড়ি করছে। রাত ন’টার পর জরুরি কোন কারণ ছাড়াই রাস্তায় কাউকে দেখলেই সঙ্গে সঙ্গে তাকে ধরা হচ্ছে এবং করা হচ্ছে জরিমানা। এবার এই ফাঁদে পড়লেন অভিনেত্রী ইশা সাহা।
সল্টলেকের ৪ নম্বর গেটের কাছে চেকিং চলাকালীন পুলিশের আটকে দেয় অভিনেত্রীর গাড়ি। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বিধাননগর উত্তর থানায়। কেন তিনি আইন ভেঙে রাস্তায় বেরিয়েছেন? প্রশ্ন পুলিশের। কিন্তু প্রশ্নের সদুত্তর দিতে পারেননা অভিনেত্রী। যার কারণে জরিমানা দিতে হয় তাঁকে।
মূলত শুক্রবার দিন রাতে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে চেকিং চলছিল সল্টলেকে ৪ নম্বর গেটের কাছে। প্রশাসনের তরফ থেকে নাইট কার্ফুকে উপেক্ষা করতে বারণ করা হলেও, বহু গাড়ি নামে রাস্তায়। যে তালিকাতে নাম জুড়েছে অভিনেত্রী ইশা সাহার। টলিউডের বেশ জনপ্রিয় ও পরিচিত মুখ তিনি। কিন্তু সমস্ত বিধি-নিষেধ জানা সত্ত্বেও, করে বসলেন এরকম একটি ভুল। এদিন ৪ নম্বর গেটের কাছ থেকে অভিনেত্রীর গাড়ি সিধা চলে যায় বিধাননগর থানায়।
নাইট কার্ফু কেন তিনি ভেঙেছেন? সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি অভিনেত্রী। সঙ্গে জানা গিয়েছে, অভিনেত্রীর গাড়ির চালকের কাছে ছিলনা লাইসেন্স বা কাগজপত্র। এদিকে অভিনেত্রী ঘটনাটি নিয়ে জানান, “তিলকে তাল করে দেখানো হচ্ছে। গুজব রটেছে আমি গাড়ির কাগজপত্র নাকি দেখাতে পারিনি! কিন্তু বিষয়টা হল নাইট কার্ফুর সময় বেরোনোর ছাড়পত্র আমার কাছে ছিল না।” পুলিশের গাড়ি করেই থানায় পৌঁছান অভিনেত্রী।। সেখানে চালান কেটে জরিমানা দিতে হয় তাঁকে।
পাশাপাশি অভিনেত্রী জানিয়েছেন, “থানার বাইরে এক ব্যক্তি তাঁর গাড়িচালককে বলপূর্বক গাড়ি থেকে নামায়। সঙ্গে জিজ্ঞাসা করে, কেন গাড়ি করে বেরিয়েছেন?” এই ধরনের অভিজ্ঞতায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন অভিনেত্রী। তিনি মনে করছেন, ঘটনাটি অতিরঞ্জিত করে সকলের সামনে দেখানো হচ্ছে। তিনি জানিয়েছেন, “আমি খুন করেছি, না মদ খেয়ে গাড়ি চালিয়েছি। জানিনা এতো ছোট ব্যাপারকে কেন এত বড় করে দেখানো হচ্ছে! আরও অনেকেই তো আমার মত গাড়ি নিয়ে বেরিয়েছিল। অনেকেরই গাড়ি আটকানো হয়েছিল।” অভিনেত্রীর প্রশ্ন, খ্যাতনামা বলেই কি তাঁর সঙ্গে এরূপ আচরণ?
করোনা মহামারীর কারণে চেকিং-এ কড়া নজরদারি রেখেছে পুলিশ। কিন্তু তাও প্রতিদিন নাইট কার্ফু ভেঙ্গে সারি সারি গাড়ি রাস্তায় নামছে। এদিন নাইট কার্ফু ভাঙার অপরাধে মোট ৬৩ জনের জরিমানা হয়। পাশাপাশি জানা গিয়েছে, তাতে যুক্ত একজন ব্যবসায়ী হুমকি দেয় কর্মরত পুলিশকে। যার কারণে তাঁকে গ্রেফতারও করা হয়। কর্তব্যরত পুলিশকে তাঁর কাজে বাধা দেওয়ার অপরাধে গ্রেফতার হন সেই ব্যাক্তি।
এদিকে শুক্রবার দিনের ঘটনায় বেশ আতঙ্কিত হয়ে পরেছেন অভিনেত্রী ইশা সাহা। তাঁর দাবি পুরো ঘটনাকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। যদিওবা জরিমানা দেওয়ার পর, সেদিন শেষমেষ মুক্তি পেয়েছিলেন অভিনেত্রী।





