বামপন্থী পরিচালকের নির্দেশিকায় কাজ তৃণমূল যুব নেত্রীর, সত্যজিৎ রায়ের জীবননির্ভর ছবিতে মুখ্য চরিত্রে অভিনেত্রী সায়নী ঘোষ

সবেমাত্র যোগ দিয়েছেন রাজনীতিতে। এখন তিনি তৃণমূল যুবনেত্রী। এদিকে কাজ করতে চলেছেন বামপন্থী পরিচালকের নির্দেশিকায়। অভিনয়জগতে বেশ পরিচিত মুখ তিনি। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষ। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তিনি। রাজনীতির পাশাপাশি কাজকেও সমান গুরুত্ব দেন অভিনেত্রী। শোনা গিয়েছে সত্যজিৎ রায় রায়ের জীবনী নির্ভর কাহিনীতে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে তাকে।

বিশ্বচলচ্চিত্রের একজন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়। তাঁকে শ্রদ্ধা জানাতেই, পরিচালক অনীক দত্ত তাঁকে স্মরণ করে বানাতে চলেছেন ছবি। পরিচালক অনীক দত্তের পরিচালনায় আসতে চলেছে সত্যজিৎ রায়ের জীবননির্ভর ছবি ‘অপরাজিত’। ছবিতে দেখা যেতে চলেছে অভিনেতা আবীর চট্টোপাধ্যায়কে। সঙ্গ দেবেন সায়নী। মূলত ছবিতে সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায়ের অনুপ্রেরণায় বিমলা রায়ের চরিত্রে দেখা যাবে সায়নী ঘোষকে।

অপরাজিতা অপু সত্যজিৎ রায়ের ট্রিলোজির একটি মূল অংশ। এটি একটি ভিন্ন ধরনের সিনেমা। পথের পাঁচালীর অনুপ্রেরণায় তৈরি হয়েছে। ছবির প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, আমার ছবির মধ্যে আবীর চট্টোপাধ্যায় অভিনীত ছবি তৈরি হয় এবং অবশেষে স্বপ্ন পূরণ করে তা নিয়েই মূলত চিত্রনাট্যটি তৈরি হয়েছে আসলে বার্তা দিতে চেয়েছি একজন যখন স্বপ্ন দেখার সাহস রাখেন তা পুরো বিশ্বাস রাখেন আর তখনই সেই স্বপ্ন বাস্তবায়িত হয়। ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন দেবজ্যোতি মিশ্র।

নিজের চরিত্র নিয়ে তৃণমূল যুব নেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ জানিয়েছেন, স্ক্রিপ্টের সঙ্গে ভিন্ন ভাবে জানার চেষ্টা করছেন বিজয়া রায়কে। তবে এই ছবিটি মূলত বায়োপিক নয়। নিজের চরিত্র নিয়ে পরিচালকের সঙ্গে আলোচনায়ও বসছেন অভিনেত্রী। চরিত্রটিকে ভালোভাবে ফুটিয়ে তোলার পাশাপাশি, পর্দায় নিজের সেরা দেওয়ার প্রচেষ্টা করছেন অভিনেত্রী।

চলতি বছরের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণের কেন্দ্র থেকে দাঁড়িয়ে ছিলেন অভিনেত্রী। ব্যালট বক্সে হেরে গেলেও দলের তরফ থেকে তাঁকে দেওয়া হয়েছে এক গুরুদায়িত্ব। তৃণমূল যুব সভাপতি পদে তাঁকে নির্বাচিত করা হয়েছে। তাই সে কাজ নিয়ে বেশ ব্যস্তই থাকেন অভিনেত্রী। কিন্তু রাজনীতির পাশাপাশি অভিনয় জগতে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

তবে এক নজির ঘটলো এই ছবির মারফত। রাজনীতির সঙ্গে অভিনয় জগতের কোনো মিল নেই। বামপন্থী পরিচালকের সঙ্গে কাজ করছেন তৃণমূল যুব নেত্রী। এর থেকে বড় নজির আর কিছু ঘটতে পারে না। আশা করা যায়, সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর মাস থেকেই শুটিং শুরু হবে ছবির।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর