অভিনেত্রী হিসাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে আমরা সকলেই চিনি। শিশুশিল্পী হিসাবে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। এরপর চলতি বছরে রাজনীতির আঙিনাতে ডেবিউ করেছিলেন অভিনেত্রী। যদিও সেখানে পরাজিত হয়েছেন ঠিকই তবে সেই স্বল্প সময়ের মধ্যেই রাজনীতিবিদ হিসাবে মানুষের ভালোবাসা কুড়িয়ে নিয়েছেন এই অভিনেত্রী।
তবে এবার শ্রাবন্তীর একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে আপনি শ্রাবন্তীর একটি লুকানো গুণের কথা জানতে পারবেন। আধো আধো গলায় শ্রাবন্তীর কণ্ঠস্বর আমরা অনেকেই শুনেছি কিন্তু আপনারা কি জানেন যে শ্রাবন্তী একজন সুগায়িকাও বটে?
সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওটি “আশীর্বাদ স্টুডিও পসপিসিএল” এর ইউটিউব চ্যানেল থেকে প্রথম পোস্ট করা হয়। এরপর থেকে তা বারংবার শেয়ার হতে থাকে।
ভিডিওতে দেখা যাচ্ছে সহ গায়কের সঙ্গে নিজের অভিনীত একটি ছবি ইডিয়ট এর একটি জনপ্রিয় গান গাইছেন অভিনেত্রী।পরনে সাদা গাউনে তাকে লাগছে পরীর মত।
আপনিও দেখুন সেই ভাইরাল ভিডিও…





