করোনার আবহে যেখানে সম্প্রীতির আবহাওয়ার দরকার সমাজে সেখানেই আবার নজরে এল কলুষতা। মাতৃ দিবসে ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি আপলোড করেছিলেন টলি অভিনেত্রী শ্রাবন্তী। ছেলের সঙ্গে ছবি প্রকাশ্যে আসতেই সমালোচনা শুরু হয়ে যায়। শুধু সমালোচনা নয়। শ্রাবন্তীকে নোংরা কটাক্ষও শুনতে হয়।
টলিউডের এই প্রথম সারির অভিনেত্রীকে নিয়ে ছবির কমেন্ট বক্সে কটাক্ষ করতে শুরু করেন নেটিজেনদের একাংশ। এই ছবি ভাইফোঁটায় আপলোড করলে ভাল হত বলে কেউ কটাক্ষ করতে শুরু করেন শ্রাবন্তীকে, আবার কেউ খোঁচা দিতে শুরু করেন অভিনেত্রীকে, “এই ছেলের বাপ কে?” । যদিও প্রত্যেকবারের মতো এবারও সমালোচকদের আক্রমণের মুখে পড়েও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি শ্রাবন্তী।
রোশন সিংয়ের সঙ্গে বিয়ে চুপিসাড়ে সারার পর সম্প্রতি বিয়ের বেশ কিছু ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন শ্রাবন্তী। সম্প্রতি গায়ে হলুদের বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে আনেন অভিনেত্রী। যেখানে দেখা যায়, অভিনেত্রীর ঘনিষ্ঠ আত্মীয় এবং পরিবারের লোকেরাই হাজির ছিলেন।





