না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। গতমাসেই নিজের ৭১ বছরের জন্মদিন পালন করেন। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। আজ, বুধবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে টলি পাড়ায়।
সত্যজিৎ রায়ের ‘বিমলা’র চরিত্র দিয়েই জনপ্রিয়তা পান স্বাতীলেখা সেনগুপ্ত। ১৯৮৪ সালে সৌমিত্র চট্টোপাধ্যায় ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পর্দায় অভিনয় শুরু করেন তিনি। চরিত্র সত্যজিৎ রায় পরিচালিত ছবি ‘ঘরে বাইরে’র বিমলা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর জুটি বেশ মনে ধরে সকলের। তবে এরপর তাঁকে আর সেভাবে পর্দায় দেখা যায়নি। কিন্তু থিয়েটারে অভিনয় কিরে গিয়েছেন দীর্ঘদিন।
আরও পড়ুন- বিয়েতে ভাঙন! স্ত্রী নবনীতাকে ছেড়ে এখন অন্য মেয়ের পিছনে ঘুরছে জিতু, ভিডিও সামনে আসতেই হইচই
এরপর দীর্ঘ ৩১ বছর পর পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের হাত ধরে ফের বড় পর্দায় ফেরেন অভিনেত্রী। ফের নায়ক সেই সৌমিত্র চট্টোপাধ্যায়। দুজনে জুটি বেঁধে ‘বেলাশেষে’ ছবিতে অভিনয় করেন যা বেশ হিট হয়। দর্শকের মনে ধরে তাদের বয়স্ক জীবনের রসায়ন।
এরপর সৌমিত্রর সঙ্গেই একসঙ্গে জুটি বেঁধে ‘বেলাশুরু’ ছবিতেও কাজ করেন তিনি। পরিচালক সেই শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। তবে সেই ছবি মুক্তির আগেই চলে গেলেন ছবির দুই মুখ্য তারকা।
২২শে মে ছিল স্বাতীলেখা সেনগুপ্তের জন্মদিন। এদিন তাঁকে ‘গুরু’ সম্বোধন করে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানান শিবপ্রসাদ মুখোপাধ্যায়। লেখেন, “বেলাশেষে থেকে বেলাশুরু। তিরিশ বছর পর আবার তুমিই পারো দুশো সতের দিনের box office রেকর্ড গড়তে। সবাই অপেক্ষা করছে তোমায় দেখবে বলে। Happy birthday my heroine. My darling. My guru. My teacher”।
আরও পড়ুন- একবার খাকি পড়লে তার ডিএনএ-তে খাকি ঢুকে যায়! বক্তব্য ‘দেশের মাটি’র এসপি অভিমন্যু





