জিতু কমল ও নবনীতা, টেলিভিশনের বেশ জনপ্রিয় জুটি। বছর দুই আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় স্বামী-স্ত্রী, দুজনেই। মাঝে মধ্যেই নানান মজার ভিডিও, ইনস্টাগ্রাম রিল শেয়ার করেন এই জুটি। তাদের সেই ভিডিও প্রায়শই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বেশ আলোচনাও হয় তাদের সেই ভিডিও নিয়ে। নবনীতার থেকেও জিতু বেশ সক্রিয় সোশ্যাল মিডিয়ায়।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘দীপ জ্বেলে যাই তে দিয়া চরিত্রে তাঁর অভিনয় করে সকলের কাছে প্রিয় হয়ে ওঠেন নবনীতা। সেখান থেকেই ধীরে ধীরে পরিচিতি পাওয়ার শুরু। বর্তমানে স্টার জলসায় ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে মা কালীর চরিত্রে অভিনয় করছেন তিনি।
আরও পড়ুন- গোপনে শ্রীদেবীকে বিয়ে করেন মিঠুন! শুনেই আত্মহত্যার চেষ্টা করেন মিঠুন-পত্নী যোগিতা বালি
অন্যদিকে, জিতুও জি বাংলার ‘রাগে অনুরাগে’ ধারাবাহিক দিয়েই দর্শকদের মনে জায়গা করে নেন। এরপর একে একে বেশ কয়েকটি ধারাবাহিকে তাঁর অভিনয় পছন্দ করেছেন সকলেই। এই কাজের জগতে এসেই নবনীতার সঙ্গে পরিচয় হয় জিতুর। বেশ অল্প সময়ের মধ্যেই প্রেম থেকে বিয়ের দিকে এগোয় তাঁদের সম্পর্ক।
কিছুদিন আগেই একটি ভিডিওতে দেখা গিয়েছিল, নবনীতাকে চড় মারছেন জিতু। সেই থেকে গুঞ্জন রটে যে তাদের সম্পর্কে ভাঙন ধরেছে। তবে তা একেবারেই নয়। সেসবই ছিল নেহাতই মজার ছলে। স্রেফ মজার ভিডিও বানানোর জন্য।
তবে এবার আবার দেখা গেল স্ত্রীকে ছেড়ে অন্য মেয়ের পিছনে ঘুরছে জিতু। না না, এবারেও ঘাবড়ানোর কিছু নেই। এই ভিডিওটিও করা হয়েছে মজার ছলেই। নিজের সহ-অভিনেত্রী সম্পূর্ণার সঙ্গে এই মজার ভিডিওটি বানিয়েছেন জিতু।
View this post on Instagram
আরও পড়ুন- একবার খাকি পড়লে তার ডিএনএ-তে খাকি ঢুকে যায়! বক্তব্য ‘দেশের মাটি’র এসপি অভিমন্যু
সম্পুর্নার সঙ্গে ‘হয়তো তোমারই জন্য’ ধারাবাহিকে অভিনয় করছেন জিতু। কাজের ফাঁকে সুযোগ পেলেই এই ধরণের ইনস্টাগ্রাম রিল ভিডিও শুট করেন তারা। তাদের এই ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সকলেই বেশ মজা পেয়েছেন তাদের এই ভিডিও দেখে।





