তারকা মানে তাঁদের সবকিছুতে নজর থাকবে সকলের। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কর্মজীবন সবেতেই থাবা বসাবে নীতি পুলিশরা, নেটিজেনরা। তাঁদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত হবে ক্যামেরায় বন্দি। কোন কিছুই গোপন রাখতে পারবেন না তাঁরা। শেষমেষ এবার প্রকাশ্যে এলো বচ্চন পরিবারের গোপন তথ্য।
এবার জানা গেল বলিউডের বচ্চন পরিবারের অন্দরমহলের গোপন তথ্য। বেশিদিন কোনকিছুই গোপন রাখা যায় না। সেভাবে এই তথ্যও গোপন করা যায় নি। একবার সম্পর্ক নিয়ে ডিলিং-এর খবর সামনে উঠে এসেছিল। ভাইরাল হয়েছিল সেই মুহূর্তে। জানা যায় শেষ পর্যন্ত ঐশ্বর্যর থেকে টাকা ধার নিয়েছিলেন বিগ-বি। নিজের লোন চোকানোর জন্য নাকি এমন কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন বিগ-বি। কিন্তু এই জল্পনা কতটা সত্যি তা নিয়ে ছিল সন্দেহ।
লোকসভা নির্বাচণে যখন দাঁড়িয়েছিলেন জয়া বচ্চন, তখন তাঁকে জানাতে হয়েছিল সম্পত্তির বিস্তারিত তথ্য। সেই সময়েই জানা গিয়েছিল, তিনি ও অমিতাভ বচ্চন অভিষেক-ঐশ্বর্যর থেকে বেশ কিছু পরিমাণ টাকা ধার নিয়েছিলেন। প্রায় ১০৮ কোটি টাকা ধার করেছিলেন বিভিন্ন জায়গা থেকে বলিউডের বিগ-বি। যার মধ্যে ২১ কোটি টাকা দিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন একাই।
অন্যদিকে জানা গিয়েছে ৪৮ কোটি টাকা ধার করেছিলেন জয়া বচ্চন। যার কিছুটা অংশ তিনি নিয়েছিলেন ছেলে অভিষেকের কাছ থেকে। এক ময় আর্থিক দিক থেকে ক্ষতির মুখ দেখেছিলেন অমিতাভ বচ্চন। মুহূর্তের মধ্যেই সেই খবর ছড়িয়ে পড়েছিল সেই সময়ে। এমন পরিস্থিতি ঘটেছিল যার জন্য হাত পাততে হয়েছিল অনেকের কাছে। সেই তালিকায় বাদ ছিল না পরিবারের সদস্যরাও।
যদিও ওই বিষয় নিয়ে সরাসরি সকলের সামনে মুখ খোলেননি অভিষেক-ঐশ্বর্য কেউই। তবে অমিতাভ বচ্চন সত্যি দেউলিয়া হয়ে বসেছিলেন। সেই কথা নিজেই বারবার বলে থাকেন। ঐশ্বর্যর সঙ্গে সম্পর্ক নিয়ে নানা মতবিরোধ থাকলেও, পরিবারের জন্য সব সময় পাশে পেয়েছেন ঐশ্বর্য রাই বচ্চনকে। তাঁর এই ব্যবহারের জন্যই মন জয় করেছেন বচ্চন পরিবারের সঙ্গে ভক্তদেরও।
একসময় নিজের পরিবারকে দেউলিয়া হওয়ার থেকে বাঁচাতে ও পরিবারের সম্মান রক্ষার্থে এগিয়ে এসেছিলেন অভিষেক বচ্চনের স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চন। যার জন্য আজও তাঁর কাছে চির কৃতজ্ঞ অমিতাভ বচ্চন। অভিনেত্রীর এই কাজে দর্শকরাও বেশ মুগ্ধ হয়েছেন।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!