ধোনির পরিবারে এল নতুন সদস্য, ঘরোয়া সেলিব্রেশনেই মাতল ক্যাপ্টেনের পরিবার!

করোনার কারণে এখন আমরা সকলেই কমবেশি গৃহবন্দী। খুব প্রয়োজন ছাড়া আমরা কেউই বাড়ি থেকে বের হচ্ছি না। একই অবস্থা ভারতীয় দলের ক্রিকেটারদের ও। বন্ধ হয়ে গিয়েছে আইপিএল এই অবস্থায় পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটাচ্ছেন সারাবছর ব্যস্ত থাকা খেলোয়াড়রা।

এর মধ্যেই ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি বাড়িতে আসলো নতুন সদস্য যাকে ঘিরে এখন খুশির হাওয়া বইছে ধোনির পরিবারে। না ইনি কোনও মনুষ্য সদস্য নন, ইনি হলেন ঘোড়া! হ্যাঁ সম্প্রতি ধনীর তালিকায় যুক্ত হলো একটি কালো ঘোড়া যার নাম তিনি রেখেছেন চেতক। কিংবদন্তি ঐতিহাসিক চরিত্র রানা প্রতাপেরও যে ঘোড়া ছিল তার নাম ছিল চেতক।

চেতকের সঙ্গে বাড়ির অন্যান্য সদস্যদের আলাপের একটি মিষ্টি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ধোনি পত্নী সাক্ষী। সেই ভিডিও পোস্ট করতে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে গিয়েছে। তাই এখন এই অশ্ব যে ধোনি পরিবারের জীবনে হাস্য এনে দিয়েছে, তা বলাই বাহুল্য।

আরও অন্যান্য খবর