গোয়ার পার্টিতে মদ খেয়ে বেসামাল অমৃতা অরোরাদের গ্রুপ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

বলিউড তারকাদের অন্যতম পছন্দের ট্রাভেল ডেস্টিনেশন হল গোয়া। প্রায়শই বলি তারকাদের গোয়ায় উড়ে যেতে দেখা যায়। কিন্তু তার পিছনের কারণটা অন্য। সেই সম্বন্ধে পরে লেখা হচ্ছে তবে তার আগে যে ভিডিওটি সম্প্রতি নেটদুনিয়ায় ঝড় তুলেছে তা নিয়ে বলা যাক। বলিউডের অন্যতম চর্চিত গার্লস গ্যাং মালাইকা আরোরাদের গ্রুপটি‌। এই গ্রুপে রয়েছেন মালাইকা নিজে, বোন অমৃতা আরোরা, করিনা কাপুর খান এবং করিশমা কাপুর। এই বলিউড তারকাদের প্রায়শই একসঙ্গে পার্টি করতে দেখা যায়।

এবার একটি ভিডিওর জন্য ফের এদের নাম খবরের শিরোনামে উঠে এসেছে। লকডাউন উঠতেই গোয়ায় পাড়ি দিয়েছেন অমৃতা অরোরা, মাহিপ কাপুর, শানায়া কাপুররা।সোহেল খানের সীমা খানকেও তাদের সঙ্গে দেখা যাচ্ছে।

এই গোয়ার পার্টির ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সীমা। সেখানেই দেখা যাচ্ছে রীতিমত নেশাগ্রস্ত অবস্থায় সকলে ক্যামেরাবন্দি হয়েছেন। মদ্যপানে চুর হয়ে রয়েছে সকলে।মালাইকাকে দেখা যাচ্ছে না কারণ তার করোনা হয়েছে এবং অন্তঃসত্ত্বা করিনা বর্তমানে সইফ এবং তৈমুরের সঙ্গে দিল্লিতে রয়েছেন লাল সিং চাড্ডার শুটিংয়ের জন্য।

https://www.instagram.com/p/CF88CQtjhw1/?utm_source=ig_web_copy_link

এবার আসা যাক বলিউড তারকারা কেন গোয়াতে যান ঘন ঘন।বহু বলিউড তারকা মাদক ডিটক্সের জন্য গোয়া ঘুরতে যান। ছবির শুটিং বা ছুটিতে যাচ্ছি বলে বিলাসবহুল ভিলা বুক করা হয়। সেখানে এসে তারা ডিটক্স করেন। মাদক পরীক্ষা করার আগেই গোয়াতে আসা হয় যাতে পরে গিয়ে রিপোর্ট নেগেটিভ আসে। কিছুদিন আগে সারা আলি খান, দীপিকা পাড়ুকোন, করণ জোহর গোয়াতেই ছিলেন। শুটিংয়ের কাজ বললেও এখন অনেকের সন্দেহ তারা মাদক ডিটক্স করাতে গিয়েছিলেন।

আরও অন্যান্য খবর