ঠাম্মার কোলে আদর খাচ্ছে ইউভান, হিংসে হচ্ছে রাজের!

জন্ম ইস্তক টলিপাড়ার সেলিব্রিটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান চক্রবর্তী। ইতিমধ্যেই তার নামে অনেক ফ্যান ক্লাবও খুলে গিয়েছে। কিন্তু এবার রাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন ছেলের প্রতি তার হিংসা হচ্ছে! এহেন আজব পোস্টের কারণটা কী?

সম্প্রতি রাজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন যেখানে ইউভানকে ঠাকুমার কোলে শুয়ে আদর খেতে দেখা যাচ্ছে। এই ছবিতেই রাজ বলেন যে তার ছেলেকে দেখে হিংসা হচ্ছে! অবশ্যই মজার ছলেই একথা বলেছেন রাজ।

ইউভান এর জন্মের কয়েক দিন আগে করোনা আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণ শংকর চক্রবর্তী। সেই সময় করোনাতে আক্রান্ত হন রাজ স্বয়ং। পরিবারের সেই সময় দুঃখের ছায়া নেমে এলেও ইউভান আসার পর পরিবেশটা বদলে যায়। সদ্য স্বামীহারা রাজের মা এখন নাতিকে নিয়ে ব্যস্ত। যা দেখে রীতিমতো খুশি হয়েছেন নেটিজেনরা। ঠাকুমার আদর খেয়ে ইউভানকেও বেশ খুশি লাগছে ছবিতে।

আরও অন্যান্য খবর