সুশান্তের দিদিদের বিরুদ্ধে রিয়ার অভিযোগের শুনানি আজ, অন্তর্কালীন অব্যাহতি চাইলেন সুশান্তের দুই দিদি

গত ৮ই সেপ্টেম্বর এনসিবির হাতে গ্রেফতার হয়েছিলেন সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী। কিন্তু সেই দিন গ্রেফতারির কয়েক ঘণ্টা আগে বান্দ্রা পুলিশ থানায় সুশান্তের দুই দিদি নিতু সিং এবং প্রিয়াঙ্কা সিং এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন রিয়া। দেখতে দেখতে রিয়ার হাজতবাসের একমাস সম্পূর্ণ হতে চলেছে কিন্তু এবার রিয়ার সেই এফআইআর এর বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে আবেদন করলেন সুশান্তের দুই দিদি।

সুপ্রিম কোর্টের নির্দেশে মুম্বাই পুলিশ এই এফআইআরের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়। সেই জন্যই তার দুই দিদি বোম্বে হাইকোর্টের আবেদন দাখিল করেন যার শুনানি আজ হতে চলেছে।

নয়া দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডঃ তরুণ কুমার এবং সুশান্তের দুই দিদির বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মতো অভিযোগ দায়ের করেছেন রিয়া। বস্তুত যদি খতিয়ে দেখা যায় তাহলে দেখা যাবে যে রিয়ার বিরুদ্ধেও খানিকটা এরকম অভিযোগ দায়ের করেছিল সুশান্তের পরিবার।

রিয়া চক্রবর্তী ভারতীয় সংবিধানের ৪৬৪,৪৬৫,৪৬৬,৪৬৮,৪৭৪,৩০৬,১২০ (বি), ৩৪ ধারায় এবং এনডিপিএস আইন, ১৯৮৫ এর আওতায় ৮(সি), ২১,২২, এবং ২৯ এর আওতায় এফআইআর দায়ের করেছেন।

অন্যদিকে সুশান্তের দিদিরা আইনজীবী মাধক থোরাটের দ্বারা দাখিল করা পিটিশনে সুশান্তের দিদিরা জানিয়েছিলেন, রিয়া এক চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশন এর ভিত্তিতে তাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা কখনো অপরাধমূলক কাজ হিসেবে বর্ণনা করা যায় না। এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটি বিশেষ জাজমেন্ট মেনে চলতে হবে।

এই পিটিশনে স্পষ্ট বলা হয়েছে, রিয়ার অভিযোগে কোন সামঞ্জস্য নেই। ৮ই জুন যেদিন রিয়া বার হয়ে গিয়েছিলেন সেইদিনের প্রেসক্রিপশন এটি তাহলে এখন তিন মাস পরে কেনো রিয়া অভিযোগ দায়ের করলেন? তবে কি প্রতিহিংসাই আসল কারণ?
মাধব থোরাট জানিয়েছেন সুশান্তের দিদিরা এই মামলায় সিবিআই এর থেকে অন্তর্বর্তীকালীন অব্যহতি চেয়েছেন, যাদের কাছে আপতত এই এফআইআরটি মুম্বই পুলিশ হস্তান্তর করে দিয়েছে।

RELATED Articles

Leave a Comment