জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য আমাদের সকলের প্রিয়। বর্তমানে জি বাংলার ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এ মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। প্রত্যেকবারের ন্যায় এবারও নিজের অভিনয়ে দর্শকদের ভালোবাসা পাচ্ছেন তিনি।
অভিনয়েরর পাশাপাশি অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট এক্টিভ থাকেন। সম্প্রতি দেখা গেলো তাঁকে অন্য মুডে। ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকের লক্ষ্মী কাকিমা নাচ করলেন বৌমার সঙ্গে। ব্যপারটা কী ? ধারাবাহিকের লক্ষ্মী কাকিমা অর্থাৎ অপরাজিতা আঢ্য এবং ধারাবাহিকের তাঁর ছেলের বউ হংসিনী ওরফে অভিনেত্রী শার্লি মোদক।
গতকাল অভিনেত্রী অপরাজিতা আঢ্য তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি রিল ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে অপরাজিতা আঢ্য ধারাবাহিকে তাঁর বৌমা অভিনেত্রী শার্লি মোদকের সঙ্গে ‘গুমে গুমে’ ট্রেন্ডিং গানে নাচছেন। ভিডিওর ক্যাপশনে মজারছলে লিখেছেন, ‘লক্ষ্মী আর লক্ষীর বাহন প্যাক প্যাক হাঁস ২০২২তো তাই পেঁচার জায়গায় হাঁস এখন লক্ষীর বাহন।’
অফস্ক্রিন এরকম শ্বাশুড়ি-বৌমার বন্ডিং দেখে খুশি দর্শকেরা। ইতিমধ্যে সেই ভিডিও প্রায় ছ’ হাজার মানুষ ভালোবেসেছেন।
তবে ধারাবাহিকের সঙ্গে বড়পর্দায় কাজ করে চলেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। প্রথমবার জুটিতে দেখা যাবে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় ও অপরাজিতা আঢ্য। আসছে তাঁদের নতুন ছবি ‘কথামৃত”।
View this post on Instagram






