বাংলা সিরিয়ালের মিষ্টি ‘পাখি’কে পছন্দ করেন না এমন বোধহয় কেউ নেই। যশ-মধুমিতার বোঝেনা সে বোঝেনা সিরিয়াল একসময় জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিল । এমনকি লকডাউন করবে যখন এই সিরিয়াল স্টার জলসায় পুনঃ সম্প্রচার হয় তখনও এর টি আর পি রেট বেশ চড়া ছিল। সালোয়ার পরিহিতা পাখিকে ‘লাভ আজ কাল পরশু’ ছবিতে অর্জুন চক্রবর্তীর সঙ্গে বোল্ড লুকে রোমান্স করতে দেখে চমকে ছিলেন অনেকেই।
এই সিনেমায় যেমন রোমান্টিক ছিল সেরকম ছিল রহস্যে মোড়া। দর্শকরা অর্জুন চক্রবর্তীর(Arjun Chakraborty) সঙ্গে মধুমিতার(Madhumita Sarkar) জুটিকে বেশ পছন্দ করেছিলেন।ফের আরেকবার আরেকটি রহস্য ওয়েব সিরিজ নিয়ে পর্দায় আসতে চলেছেন অর্জুন মধুমিতা। ছবির নাম ‘দেবদাস ও একটি খুনের গল্প'(Devdas o Ekti Khuner Golpo)।
এই ছবিতে অভিনয় করবেন মুনমুন কন্যা রাইমা সেন। লকডাউনে যিনি একের পর এক হট ফটোশুট করে মাত করে দিয়েছিলেন ভক্তদের। কিন্তু এই ছবিতে দর্শকদের মূল আকর্ষণ মধুমিতা। কারণ মধুমিতা মানেই এখন হট বোল্ড লুক। সম্প্রতি কালো স্বচ্ছ শাড়ী পরে ফটোশুটে আগুন জ্বালিয়েছেন অভিনেত্রী। কুসুমদোলার ইমন কে নিয়ে আজও পাগল মানুষ। ইনস্টাগ্রামে ভক্তসংখ্যা ছুঁতে চলেছে চার লাখের গণ্ডি।
এই ছবিতে কি যৌনতা থাকছে? প্রশ্নের উত্তরে মধুমিতা জানিয়েছেন, ২০২০ সালে দাঁড়িয়ে প্রেমের ছবিতে কোনরকম যৌনতা একেবারে থাকবে না এটা আশা করাটা ভুল! অন্যদিকে সম্প্রতি মহালয়ায় মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে সীতা সেজেছিলেন মধুমিতা। ফলে ভারতীয় সংস্কৃতি হোক বা পাশ্চাত্য পোশাক, সবেতেই সমানভাবেই সাবলীল বাংলার এই সম্ভাবনাময় অভিনেত্রী।





