সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) এবং কৃতি শ্যানন (Kriti Sanon) এর সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন শোনা যায়। যদিও প্রয়াত অভিনেতা এবং এই অভিনেত্রী কোনদিনও নিজেদের সম্পর্কের ব্যাপারে প্রকাশ্যে কিছু স্বীকার করেননি কিন্তু এবার অভিনেত্রী লিজা মালিক (Liza Malik) দাবি করলেন যে এদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক অত্যন্ত গভীর ছিল! সুশান্ত সিং কৃতি শ্যাননের সঙ্গে সম্পর্কে নাকি খুবই খুশি ছিলেন। এরকমটাই দাবি লিজার।
লিজার সঙ্গে সুশান্তের কাজের সূত্রে ভালো সম্পর্ক ছিল। আইএএনসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আড়াই বছর আগে যখন আমি সুশান্তকে দেখেছিলাম তখন ও কৃতির সঙ্গে সম্পর্কে (Love Affair) ছিল। ওইদিন বান্দ্রার একটি ক্লাবে কৃতির জন্মদিনের পার্টি ছিল।সুশান্ত খুবই চার্মিং একটি ছেলে ছিল যে পার্টিতে ঢুকলেই সবার মুখে হাসি আসত। ও মজা করতে খুব ভালোবাসতো। ওর সেন্স অফ হিউমার অসাধারণ ছিল। আমাদের প্রচুর কমন বন্ধুও ছিল, যেমন মহেশ শেট্টি।”
লিজাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে কী দেখে আপনার মনে হল যে ওরা দুজন সম্পর্কে আছে, তার উত্তরে লিজা জানিয়েছিলেন, “যখন মানুষজনকে আমন্ত্রণ জানিয়ে বার্থডে পার্টি আয়োজন করা হয় তখন যে হোস্ট থাকে সে খুবই ব্যস্ত থাকে। এক্ষেত্রে কৃতি হোস্ট ছিল। সেখানে আমি সুশান্তকে দেখেছিলাম সকলের সঙ্গে মিশতে, নাচ করতে, বার থেকে ড্রিঙ্ক এনে দিতে। ওরা হয়তো লোকের সামনে কখনো সরাসরি স্বীকার করেনি যে ওরা কাপল ছিল কিন্তু ওদের দেখলেই বোঝা যাচ্ছিল যে ওরা গভীর প্রেমে মগ্ন তখন। যখন একজন হোস্ট এর সঙ্গে আরেকজন কো হোস্টিং শুরু করে, তখনই বুঝতে হবে যে কিছু একটা চলছে। ওরা এটা যতই অস্বীকার করছিল ততই ব্যাপারটা গুরুতরভাবে প্রকাশ পাচ্ছিল।”
২০১৭ সালে এই দুজনের অভিনীত ছবি রাবতা মুক্তি পায়। বক্সঅফিসে ছবি ফ্লপ হলেও সেই সময় প্রবল গুঞ্জন ওঠে যে সুশান্ত ও কৃতির প্রেমের সম্পর্ক হিট। এমনকি কৃতি শ্যানন এর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার জন্যই নাকি অঙ্কিতা লোখান্ডেকে ছেড়ে দিয়েছিলেন সুশান্ত এরকমটাই এখনো পর্যন্ত সবাই জানে। যদিও এই বিষয়ে কেউই কোনো কথা স্বীকার করেনি তবে লিজা মালিকের দাবি ফের এই পুরনো সম্পর্ককে নতুন করে সামনে নিয়ে এল।





