বর্ষার দিনে প্রেমিকের আরও কাছাকাছি, বৃষ্টিতে ভিজে রোম্যান্সে মাতলেন অস্মিতা

অতিরিক্ত গরমের পর অবশেষে রাজ্যে বর্ষা ঢুকেছে। রাজ্যবাসী পরম আনন্দে স্বাগত জানিয়েছে বর্ষাকে। এখন প্রকৃতি যেন হয়ে উঠেছে আরও সুন্দর। চারিদিক এখন আরও সবুজ, আরও প্রাণবন্ত। আর বৃষ্টির দিনে প্রেমটা যেন একটু মাখোমাখো হয়। বৃষ্টি ও প্রেম যে একে অন্যের পরিপূরক, তা ফের প্রমাণ করে দিলেন অভিনেত্রী অস্মিতা চক্রবর্তী।

অস্মিতার জীবনে প্রেমের রঙ লেগেছে অনেকদিন আগেই। তবে এই বৃষ্টিমুখর দিনে তা আরও জীবন্ত হয়ে উঠল যেন। বর্তমানে অস্মিতা স্টার জলসার ধারাবাহিক ‘ফেলনা’-তে টিয়ার চরিত্রে অভিনয় করছেন। তাঁর অভিনয় দর্শকের বেশ মনে ধরেছে।

টিয়া এমনিতে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নানান ছবি ও ভিডিও প্রায়শই শেয়ার করেন নেট মাধ্যমে। তিনি যে অভিনেতা প্ররব্ধি সিংহ-এর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তা কারোরই অজানা নয়। প্রেমিকের সঙ্গে নানান ছবি শেয়ার করেন তিনি। প্রেমিকও তেমনি নানান কমেন্টে তাঁর ভালোবাসা জাহির করেন অস্মিতার প্রতি।

আরও পড়ুন- নুসরত বিতর্কের মাঝে ফের বিতর্কে যশ, অভিনেতাকে ‘খাটের মেসি’ বলে ট্রোল নেটিজেনদের

অস্মিতার নানা ছবি বা ভিডিও পোস্ট হতেই না সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। অস্মিতা বেশ প্রাণোচ্ছল প্রকৃতির, সবসময় হাসিখুশি থাকতে, আনন্দে মেতে থাকতে ভালোবাসেন তিনি। এসবের ঝলকও মেলে তাঁর নানান পোস্টের মাধ্যমে। সম্প্রতি, বৃষ্টির দিনের একটি ভিডিও পোস্ট করেছেন অস্মিতা।

এই ভিডিওতে দেখা যাচ্ছে ‘লাভ আজ কাল’ ছবির ‘চোর বাজারি’ গানে বৃষ্টির মধ্যে নাচছেন অস্মিতা। কিছু পরেই তাঁর সঙ্গে যোগ দিলেন প্ররব্ধিও। তাদের দুজনের এই রসায়ন মন কেড়েছে দর্শকের। নানান সুন্দর সুন্দর কমেন্টে ভরে উঠেছে কমেন্ট বক্স।

স্টার জলসার ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায় অস্মিতা ও প্ররব্ধিকে। সেখান থেকেই তাদের প্রেমের সূত্রপাত। তাদের মিষ্টি সম্পর্কে মাতোয়ারা নেটিজেনরা। তারা একসঙ্গে কোনও ছবি পোস্ট করলেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

RELATED Articles