টলিপাড়া তো বটেই, বলিউডেও চাউর হয়ে গিয়েছে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত ও অভিনেত্রী ইশা সাহা নাকি প্রেম করছেন। এও রটেছে যে ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী অভিনেত্রী বরখা বিস্ত নাকি আলাদা হয়ে গিয়েছেন। দীর্ঘ ১৩ বছরের বৈবাহিক সম্পর্কে ছেদ পড়েছে তাদের।
‘তরুলতার ভূত’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন ইশা ও ইন্দ্রনীল। কিন্তু সেই ছবি মুক্তি পাওয়ার আগেই তাদের নিয়ে গুঞ্জন শোনা গেল। তবে এই গুঞ্জনকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন অভিনেতা-অভিনেত্রী দুজনেই। এই বিষয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ইশা।
আরও পড়ুন- পুরনো স্মৃতি হাতড়ালেন দিব্যজ্যোতি, পুরনো প্রেমিকার সঙ্গে ছবি পোস্ট করে দিলেন বিশেষ বার্তা
এই বিষয়ে ইশা বলেন, “আগে মন খারাপ হতো। একদম নতুন ছিলাম। তখনও নায়ক বা পরিচালকদের নিয়ে আমার সম্পর্কে নানা কথা রটানো হতো। এখন গা সয়ে গিয়েছে। এখন শুনতে হয়, অভিনেত্রী হওয়ার সঙ্গে গুজব রটা নাকি প্যাকেজে আসে”।
এরপরও খারাপ লাগে ইশার। এই বিষয়ে বিশেষ কথা বলতেও রাজি হননি অভিনেত্রী। তাঁর পরিবার থেকে প্রথম কেউ অভিনয় জগতে এসেছেন। এ সব খবর পড়লে পরিবার-আত্মীয়রা কী ভাববে, এসব ভাবনাই মাথায় ঘোরে তাঁর।
এরপর যদি ইন্দ্রনীলের সঙ্গে আবারও কাজ করতে হয়, তাহলে কী অস্বস্তিতে পরবেন ইশা? অভিনেত্রীর কথায়, “অভিনয় করি বলে, কাজ করি বলেই এ সব রটনা রটে। কাজ করি বলেই মানুষ আমাদের চেনে। অভিনয় করব বলেই এই জগতে পদার্পণ। তাই সুযোগ এলে কাজ তো করবই। কিন্তু মাথার মধ্যে তো এই ভুলভাল খবরগুলো ঘুরবেই”।
আরও পড়ুন- বর্ষার দিনে প্রেমিকের আরও কাছাকাছি, বৃষ্টিতে ভিজে রোম্যান্সে মাতলেন অস্মিতা
তবে জাতীয় সংবাদমাধ্যমে মুখ খোলেন ইন্দ্রনীল। তিনি জানান যে এসবই গুজব। তাঁর ও বরখার মধ্যে সম্পর্ক একেবারে সুস্থ স্বাভাবিক রয়েছে বলেও জানান ইন্দ্রনীল। তাদের মধ্যে কোনও সম্পর্ক নেই। ইশার বিষয়ে গুঞ্জনের খবরে তিনি জানান, “এ সব রটনা তৈরি হওয়ার জন্য আমাকে অন্তত কলকাতায় যেতে হবে। ফেব্রুয়ারি মাসে শেষ বার সে শহরে পা রেখেছিলাম কাজের সূত্রে”।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!