বাঙালি যেখানেই যায়, নিজের প্রতিভার ছাপ রেখে দেয়। কথাটা খুব সত্যি। কত বাঙালিই তো দেশে বিদেশে কত খ্যাতি পেয়েছেন। এবার ফের একবার বাঙালির নাম উজ্জ্বল করলেন বনগাঁর মেয়ে অরুনিতা কাঞ্জিলাল। ইন্ডিয়ান আইডলের মঞ্চে অসাধারণ গান গেয়ে সকলকে তাক লাগাচ্ছেন তিনি।
অরুনিতা এর আগে জি বাংলার ‘সা রে গা মা পা লিটল চ্যাম্প’-এ অংশ নেন। সেখানে জয়ী হয়েছিলেন তিনি। এরপর ইন্ডিয়ান আইডলে এখন তিনি পাঁচজন প্রতিযোগীর একজন। বনগাঁর এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে তিনি। তাঁর বাবা পেশায় শিক্ষক ও মা গৃহবধূ। অরুনিমা পড়াশোনা করেছেন কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে। ছোটো থেকেই গানের প্রতি বিশেষ মোহ ছিল তাঁর।
ছোটবেলায় তাঁর গানের হাতেখড়ি হয় মামার কাছে। পরবর্তীকালে তিনি পুনের রবীন্দ্র গাঙ্গুলীর কাছে গানের তালিম নিতে শুরু করেন। রেখাজি থেকে শুরু করে এ. আর. রহমান, প্রত্যেকেই তাঁর গানে মুগ্ধ হয়েছেন। এত ছোটো বয়সে অসাধারণ গান গেয়ে বিচারকমণ্ডলীর সঙ্গে সঙ্গে নেটিজেনদেরও মন জয় করে নিয়েছেন অরুনিতা। সাবলীল ভাষায় তিনি যে এত সুন্দর গান করেন, তা সত্যিই চমকপ্রদ।
আরও পড়ুন- হবে সেই ‘বহু প্রতীক্ষিত মিলন’, অবশেষে দেখা হল গদাধর ও মা সারদার!
তবে শুধু ভালো গানই নয়, নানান ফ্যাশন স্টেটমেন্টেও সকলকে হার মানাচ্ছেন অরুনিতা। গানের সঙ্গে সঙ্গেই তাঁর স্টাইলও নজর কেড়েছে সকলের। শাড়ি থেকে লেহেঙ্গা চোলি সবেতেই ইন্ডিয়ান আইডল ১২-এর মঞ্চে দেখা গেছে অরুণিতাকে।
বর্তমানে তিনি একেবারে ডিভায় পরিণত হয়েছেন। শেষ এপিসোডটাই এর অন্যতম প্রমাণ। গত এপিসোডে একটি স্টাইলিশ কালো শাড়িতে অরুণিতাকে দেখা যায়। মুখে পারফেক্ট মেকআপে ধরা দিয়েছিলেন তিনি। সুন্দর কালো রঙের ফিনফিনে এই শাড়িতে কোনও ডিভার থেকে কোনও অংশে কম কিছু লাগছিল না অরুনিতাকে।
অরুণিতার নাম যখনই আসে, পবনদ্বীপের নামও স্বয়ংক্রিয়ভাবে উঠে আসে। তাঁরা দুজনেই ইন্ডিয়ান আইডল ১২-এর যাত্রায় বাজিমাত করছে স্টেজে। তাদের যুগলবন্দী মঞ্চে আগুন ঝরিয়েছে। ‘বেস্ট ফ্রেন্ড’-এর এই জুটি মঞ্চে পারফর্ম করার সময় একসঙ্গে নিখুঁত দেখায় তাদের।





