টেলিভিশনের পর্দায় রানিমার মৃত্যু দেখার পর চোখের জল পড়েনি, এমন বাঙালি দর্শক হয়ত খুব কমই রয়েছে। রানিমার মৃত্যুর পর অনেকেই ভেবেছিলেন হয়ত এই ধারাবাহিক শেষ হয়ে যাবে। কারণে রানিমাই নিজের পরিবারের মতো যেন সমস্ত দর্শকেও টিভির সঙ্গে বেঁধে রাখতেন। তবে না, ধারাবাহিক শেষ হয়নি।
এই বিষয়ে আগেই পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস জানিয়েছিলেন, “এই মুহূর্তে মোটেও শেষ হচ্ছে না ধারাবাহিকটি। ‘রানি মা’ না থাকলেও তাঁর উত্তরকালের নানা ঘটনা দেখানো হবে। বিশেষ করে গদাধরের রামকৃষ্ণ পরমহংস হয়ে ওঠার গল্প ঘটনা দেখানো হবে এবার ‘রাণী রাসমণি’-তে। সঙ্গে গদাই ঠাকুরের বিয়ের পর্ব দেখানো হয়েছে, তাই তাঁর পরবর্তী জীবনের কাহিনীও থাকবে”।
আরও পড়ুন- দীর্ঘদিন বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেম করেছেন রণবীর কাপুর, খবর প্রকাশ্যে আসতেই হইচই
‘রানী রাসমনি উত্তর পর্ব’-এ দেখা যাবে গদাধর কামারপুকুরের উদ্দেশে বেরিয়েছেন। আর অন্যদিকে, মা সারদাও যাত্রা করেছেন জয়রামবাটি থেকে। পথে একদল তস্করের হাতে পড়েন সারদামণি। তাদের হাত থেকে তাঁকে রক্ষা করেন ভৈরবি মা। এরপর দেখা হয় গদাধর আর সারদামণির। তবে গদাধরের জন্য সারদা আদর্শ কী না, তা পরীক্ষা করতে বেশ কিছু পরীক্ষা নেবেন ভৈরবি মা। আর, এই সব পরীক্ষাতেই উত্তীর্ণ হবেন মা সারদা। তাঁর ওপর যে মা ভবতারিণীর আশীর্বাদ রয়েছে।
করুণাময়ী রাণী রাসমণি’-তে এতদিন রানিমার গল্পই মুগ্ধ করেছিল দর্শককে। এবার এই ধারাবাহিকে মা সারদা হয়ে ফিরছেন সন্দীপ্তা সেন। রানিমার ‘ছোট ঠাকুর’ গদাধরের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব হয়ে ওঠার কাহিনীই এবার দেখা যাবে এই ধারাবাহিকে। এরইসঙ্গে দেখা যাবে সারদামণির সঙ্গে গদাধরের সেই ‘বহু প্রতীক্ষিত মিলন’।
আরও পড়ুন- হাত দিয়ে বেবি বাম্প ঢাকার চেষ্টা, ফের মা হতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন
রানী রাসমনি হিসেবে দিতিপ্রিয়া যখন সফর শুরু করেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর। প্রথমে স্থির হয়েছিল যে রাসমনির ছোটবেলাতেই শুধু অভিনয় করবেন দিতিপ্রিয়া। তিন থেকে ছয় মাসের কাজ। কিন্তু রানী রাসমনির চরিত্রকে তিনি আলাদাই মাত্রায় পৌঁছে দেন, দর্শক তাঁকে ছাড়া অন্য কাউকে রানী রাসমনি হিসেবে মেনে নেবে না। এই কারণে কৈশোর পেরিয়ে যৌবন, বার্ধক্য সব ক্ষেত্রেই র্যে গেলেন দিতিপ্রিয়া। তবে রানিমার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছিল, তা মা সারদা ভরাট করতে পারেন কী না, এখন সেটাই দেখার।





