অঝোরে কাঁদছেন, হাতে স্যালেইন, হাসপাতালে ভর্তি ভারতী সিং, কী হয়েছে কমেডি কুইনের? জানালেন নিজেই

কমেডিয়ান ভারতী সিং-কে (Bharti Singh) সকলেই চেনেন। বহু অনুষ্ঠানে সঞ্চালনার কাজ করেন ভারতী। বর্তমানে, ভারতী সিংকে ডান্স দিওয়ানে সিজন ৪ এ দেখা যাচ্ছে। সেখানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে ভারতীকে। এর পাশাপাশি এখন তিনি ব্লগারও।‌ সোশ্যাল মিডিয়ায় প্রায়শই তার ভিডিও দেখা যায়। ছেলের সাথে নানা মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। সম্প্রতি, ভারতীর শেয়ার করা ভিডিওতে কেঁদে চলেছেন তিনি। হাতে স্যালেইন। হঠাৎ কী হল ভারতীর? 

সবসময়ই হাসি মুখে দেখা যায় তাকে। এর আগে ভারতীর (Bharti Singh) এমন অবস্থা কেউ দেখেনি। কেনই বা কাঁদছেন তিনি ? ওই ভিডিওতে ভারতী নিজেই সবটা জানান তার দর্শকদের। জানা গেছে, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতী। বিগত কিছুদিন ধরেই পেটে ব্যাথার সমস্যায় ভুগছেন। যা খাচ্ছিলেন, কিছুই হজম করতে পারছিলেন না। সব খাবার বদহজম হয়ে যাচ্ছিল তার। হঠাৎ ভারতীর পেটের ব্যাথা বাড়তে শুরু করে। চিকিৎসকদের দেখালে জানা যায় ভারতীর গলব্লাডারে স্টোন রয়েছে। তার কারণেই পেটে ব্যাথা। এখন সেই অপারেশনের জন্যই হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতী। 

ইতিমধ্যেই, একাধিক টেস্ট করা হয়েছে কমেডিয়ান ভারতীর (Bharti Singh)। আর টেস্টের রিপোর্টেই পরিস্কার ভারতীর গলব্লাডারে স্টোন। যত শীঘ্র সম্ভব করা হবে অপারেশন। তাই তিনি হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছেন। তার দর্শকদের সব কিছু জানাতে নিজেই ব্লগ বানিয়ে পোস্ট করে সকলের সাথে ভাগ করে নিয়েছেন। ব্লগে তিনি জানিয়েছেন তার ছেলে গোলাকে মিস করছেন। 

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ব্লগে ভারতীকে কাঁদতে দেখা যায়। ভারতী (Bharti Singh) জানিয়েছেন, গত তিন দিন ধরে অসহ্য পেট ব্যাথা হচ্ছে তার। পেট যন্ত্রণায় বাড়ির কাউকে ঘুমাতে পর্যন্ত দেননি তিনি। তার সাথে সবসময় পাশে ছিলেন‌ তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। ভারতী কিছুই খেতে পারছেন না বলে জানিয়েছেন, কিছু খেলেই পেট ব্যাথা করছে তাঁর।‌ ভারতী তাঁর সকল অনুরাগীদের অনুরোধ করেছেন তাঁর দ্রুত আরোগ্য কামনার জন্য। 

কপিল শর্মার সঙ্গে কাজ করেই জনপ্রিয়তা শিখরে পৌঁছান। এরপর রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা শুরু করেন তিনি। ভারতী (Bharti Singh) এসেছেন বিগবসেও। সব জায়গায় গিয়ে সকলকে হাসিয়ে মাতিয়ে রাখেন ভারতী। ছেলে গোলাকে নিয়ে সর্বক্ষণ ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ‘দ্য কপিল শর্মা শো’-এর জন্য আলাদাভাবে পরিচিতি পান ভারতী সিং। এরপর তাকে দেখা গেছে ‘ঝলাক দিখলা যা’, ‘নাচ বালিয়ে’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে।

RELATED Articles