অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) কাছ থেকে উপহার পেলেন এই জনপ্রিয় অভিনেত্রী। দিন কয়েক আগেই মা হওয়ার খবর সকলকে জানান। ২০১৮ সালে বলিউড অভিনেতা রণবীর সিং-কে বিয়ে করেছেন অভিনেত্রী। বিয়ের প্রায় ৬ বছর পর সুখবর দিলেন দীপভীর জুটি। এই ঘোষণার পরেই তাঁরা রওনা দেন জামনগরের উদ্দেশ্যে। সেখানে অনন্ত অম্বানী- রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে মজা করেন কটা দিন।
মুম্বইয়ে ফিরেই নারীদিবসে নিজের জীবনের প্রিয় নারীদের জন্য উপহার পাঠাচ্ছেন নায়িকা। যে তালিকায় নাম রয়েছে টলিউড কুইন ঋতাভরী চক্রবর্তীরও। ব্যাগ ভর্তি উপহার পাঠালেন ঋতাভরী চক্রবর্তীকে। অভিনেত্রী সমাজমাধ্যমের পাতায় সেই উপহারের ছবি পোস্ট করে ধন্যবাদও জানিয়েছেন। টলি পাড়ার প্রথম সারির অভিনেত্রী ঋতাভরী। আর কাজের সুবাদে বলিউডেও তাঁর অবাধ যাতায়াত। এবার নারী দিবসে ঋতাভরী চক্রবর্তীকে সারপ্রাইজ দিলেন দীপিকা পাড়ুকোন। টলিউডের পাশাপাশি বিটাউনও ঋতাভরী চক্রবর্তীকে চেনে।
দীপিকার ঋতাভরীকে উপহার পাঠানোর প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমাদের আসলে বন্ধুত্ব নেই। আমার সঙ্গে এক বারই দেখা হয়েছিল দীপিকার। তা-ও আবার ২০১৮ সালে পরিচালক-প্রযোজক দীনেশ বিজনের বিয়েতে। এক বারই তখন কথা হয়। তার পর শুক্রবার এমন একটা উপহার পেয়ে ভীষণ খুশি।”
আসল ব্যাপারটা খোলসা করলে অভিনেত্রী নিজেই। ঋতাভরীর বলেন, “আসলে দীপিকার প্রসাধনী সংস্থা নারী দিবস উপলক্ষে এমন কিছু নারীকে উপহার পাঠাতে চায়, যাঁরা স্ব-ক্ষেত্রে ভাল কাজ করেছেন। সেই উদ্দশ্যেই আমার সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। প্রথমে আমি ভেবেছিলাম, হয়তো আমার স্টোরিতে ওঁর প্রসাধনীর বিজ্ঞাপনের জন্য কিছু লিখতে হবে। তবে তেমন কিছুই না। আমি নিজেই স্টোরিতে পোস্টটা দিই। আমি ভীষণ খুশি”।

তিনি এও বলেন, দীপিকার মতো এমন এক জন তারকাও নতুন প্রজন্মের জন্য ভাবছেন ও তাদের উৎসাহিত করছেন। আসলে অন্য যে সব তারকার এমন প্রসাধনী ব্র্যান্ড রয়েছে, তাঁরা হালকা করে এ কথা ছুঁয়ে যান, যাতে তাঁদের প্রচারটা হয়। দীপিকা একেবারেই সে রকম নন। আমি এটাই শিখলাম ওঁর কাছ থেকে যে, সব কিছু জীবনে নিজের লাভের জন্য নয়, অন্যদের উৎসাহ দেওয়াটাই বিশালতার লক্ষণ।” দীপিকার নিজস্ব প্রসাধনী ব্যান্ড ‘৮২° ইস্ট’-এর বেশ কয়েকটি প্রসাধনী পাঠিয়েছেন দীপিকা। এ ছাড়াও রয়েছে সুগন্ধি মোম ও বাথরোব।






