নিজের বিয়ের মণ্ডপেই ঢুকতে পুলিশের বাধা পেয়েছিলেন উত্তমকুমারের নাতবউ, কিন্তু কেন? ‘দাদাগিরি’র মঞ্চে গোপন তথ্য ফাঁস করলেন দেবলীনা

টলিপাড়ার অন্যতম বিন্দাস অভিনেত্রী হলেন দেবলীনা কুমার। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। তাঁর প্রেম থেকে বিয়ে, সবটাই নেটিজেনদের বেশ জানা। ২০২০ সালের ডিসেম্বরে উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের একমাত্র মেয়ের।

টলিউডের হ্যাপেনিং কাপল বলেই পরিচিত ‘দেবলীনা-গৌরব’। বিয়ে নিয়ে সব মেয়ের মধ্যেই নানান স্বপ্ন থাকে। তেমনটা ছিল দেবলীনার মনেও। আর সেই স্বপ্নপূরণ করতে গিয়েই বিয়ের দিন বেশ বিপাকে পড়ে যান অভিনেত্রী। তাঁর নিজের বিয়ের মণ্ডপে তাঁকেই ঢুকতে বাধা দেয় পুলিশ।

কিন্তু কেন? এই রহস্য ফাঁস হল ‘দাদাগিরি’র মঞ্চে এসে। ‘দাদাগিরি’ খেলতে এসেছিলেন দেবলীনা। সেখানে সৌরভ একটি ভিডিও দেখান যেখানে দেবলীনাকে দেখা যায় কনের সাজে হাতে স্টিয়ারিং ধরে বিয়ে করতে যাচ্ছেন তিনি। সেই সময় এই ভিডিও বেশ ভাইরাল হয়েছিল। তাঁর ইচ্ছাই ছিল যে তিনি নিজে গাড়ি চালিয়ে বিয়ে করতে যাবেন।

আর এর জেরেই ঘটে গেল বিপত্তি। তাঁকে তাঁর বিয়ের মণ্ডপে ঢুকতে বাধা দেয় পুলিশ। আসলে, দেবলীনা-গৌরবের বিয়েতে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণে কড়া পুলিশি প্রহরা ছিল। কোনও বিয়ের কনে যে নিজে গাড়ি চালিয়ে আসতে পারে, তা ভাবতেই পারেনি পুলিশ। এই কারণে আটকে দেওয়া হয় দেবলীনার গাড়ি। এরপর রীতিমতো সাফাই দিয়ে বিয়ের মণ্ডপে প্রবেশ করতে পেরেছিলেন অভিনেত্রী।

দেবলীনা বলেন, “আমি খুব লাজুক কম, বিয়ের সব ছবিই (ইঙ্গিতে দাঁত বার করা), সব ছবি উদ্ভট পোজে ছবি, একটাও লজ্জা পাওয়া ছবি নেই আমার”। পাশ থেকে রিমঝিম বলে উঠেন, “গৌরব একটু একটু লজ্জা পাচ্ছে”। এরপর দেবলীনা যোগ করেন, “আমি গাড়ি থেকে নেমে তারপর পালকিতে বসে বিয়ে করতে চলে গেছি”।

 

View this post on Instagram

 

A post shared by Devlina Kumar (@devlinakumar)

একটা সময় ছিল যখন দেবলীনার ওজন বেশ ভারী ছিল। সেখান থেকে তিনি স্লিম অ্যান্ড ট্রিম কীভাবে হয়ে উঠলেন, সেই রহস্যও এদিন ফাঁস করলেন অভিনেত্রী। জানান মডেলিং, অভিনয় জগতে আসবার ইচ্ছে ছিল তাঁর প্রথম থেকেই।

এই কারণেই দ্বাদশ শ্রেণির পড়া শেষ করে ফিটনেস নিয়ে মাথাব্যাথা শুরু হয় দেবলীনার। এরপর নিয়মিত জিম, রানিং বা সাইকেলিং করেন গৌরব ঘরণী। তাঁর কথায়, তিনি যদি একদিন কসরত না করেন, তাহলে বেশ অস্বস্তি হয় তাঁর। দেবলীনার কথায়, তাঁর পক্ষে ডায়েট করা অসম্ভব, তাই ফিট থাকতে জিমের উপরেই ভরসা করেন উত্তমকুমারের নাতবউ।

RELATED Articles