দেখতে দেখতে ৪০ দিন হয়ে গেল এ পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। যদিও মুম্বাই পুলিশ বলছে ঘটনাটি আত্মহত্যা কিন্তু পারিপার্শ্বিক দিক থেকে যা প্রমাণ এতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে তাতে সুশান্ত অনুরাগীরা বলছেন যে এটা খুন ছাড়া অন্য কিছু নয়।
সুশান্তের মৃত্যুর পর থেকেই বলিউডে স্বজনপোষণ নিয়ে চলছে তোলপাড়। ধীরে ধীরে বলিউডের বেশ কিছু বড় অভিনেতা পরিচালক প্রযোজকদের নাম এই ঘটনার সঙ্গে জড়িয়ে যায়। জুড়িয়ে যায় সুশান্ত সিং রাজপুতের বান্ধবীরা রিয়া চক্রবর্তীর নামও। তাঁর ‘বন্ধু’ সন্দীপ সিং এর বেশ কিছু আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন নেটাগরিকরা।
সুশান্ত এর মৃত্যুর পর বেশ কিছু ছবি ও ভিডিও দেখে সন্দেহ জন্মেছিল মানুষের মনে এবার সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে ঘটনাস্থল থেকে একটি কালো প্লাস্টিকে কিছু জিনিস নিয়ে দৌড়ে পালাচ্ছেন একজন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই পড়ে গিয়েছে তীব্র শোরগোল।
https://twitter.com/mr_singham/status/1285439351027953665?s=20
সাধারণ মানুষ দাবি করছেন ওই কালো প্লাস্টিকে সুশান্ত এর মৃত্যুর যাবতীয় প্রমাণ ছিল। সেই দিনই ঘটনাস্থল থেকে সুশান্তের মৃত্যুর প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছিল। নেটিজেনদের অভিযোগ, পুলিশের সঙ্গে অপরাধীরা মিলিত হয়ে এই সমস্ত কাজ করে গেছে।
সুশান্তের সঙ্গে যে অন্যায় ঘটেছে বলে মনে করছেন তাঁর অনুরাগীরা সেই বিষয়ে তদন্তের জন্য সিবিআইয়ের হস্তক্ষেপের দাবি দিনের পর দিন জোরালো হচ্ছে। মুম্বাই পুলিশের তরফ থেকে এই ভিডিও নিয়ে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার।





