শিশুশিল্পী থেকে যুবতী! দেখুন পটল কুমার গান‌ওয়ালার ভাইরাল বেলি ড্যান্সের ভিডিও

কয়েক বছর আগেই বাঙালি ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ টেলিভিশন প্রেমীদের মুখে মুখে ফিরত তাঁর অভিনয় দক্ষতার কথা। ছোট্ট বয়সে নিজের অভিনয় প্রতিভায় বাঙালি দর্শকের মন মজিয়ে ছিল সে। টিআরপি র দিকদিয়ে তাঁকে ছোঁয়া ছিল প্রায় অসম্ভব ব্যাপার। সে আর কেউ নয়, “পটলকুমার গান‌ওয়ালা।” চরিত্র ও সিরিয়ালের নাম এক‌ই ছিল। আর সেই সিরিয়ালেরই মূল চরিত্রে ছিল “পটল” ওরফে “হিয়া দে”। শিশু গায়ক পটলের জীবন কাহিনী নিয়েই গড়ে উঠেছিল এই সিরিয়াল।

সিরিয়াল চলাকালীন সময়ে হিয়ার বয়স ছিল ছয় অথবা সাত বছর। কিন্তু আজ সেই পটল একের পর এক বয়সের গন্ডি পেরিয়ে দশ বা এগারোর কোঠায় এসে পৌঁছেছে।

আরও পড়ুন- অতিমারির ভয় কাটাতে নিজের পছন্দের কাজ করুন, যা মনকে ভালো রাখবে, পরামর্শ অভিনেত্রী-মনোবিদ সন্দীপ্তার

প্রসঙ্গত, পটলকুমার গান‌ওয়ালা’র পর তাঁকে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘আলো- ছায়া’তে তাঁকে  আলোর ছোটবেলার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে সিরিয়ালে যতটা শান্ত দেখায় হিয়াকে বাস্তব জীবনে ততটা শান্ত তিনি নন। হিয়ার ডাকনাম‌ই তাই “দুষ্টু”।

হিয়ার ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে বলছে তাঁর অনুরাগীরা সংখ্যা অসংখ্য। এইটুকু বয়সে সোশ্যাল মিডিয়ায় এতটা জনপ্রিয়তা নেহাত মুখের কথা নয় কিন্তু। তবে, বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাঁর লুকের বদল। নিত্যনতুন ফটোশুট ও টিকটক ভিডিও দিয়ে মাতিয়ে রেখেছে তাঁর ভক্তদের।

আরও পড়ুন- সোনু সুদের নামে জমা পড়া হাজার হাজার টাকা যাচ্ছে ভুয়ো অ্যাকাউন্টে, তড়িঘড়ি সতর্ক করলেন অভিনেতা

সম্প্রতি হিয়া’র একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Hiya Dey (@dustu477)

সেই ভিডিওতে তাঁকে টপ ও প্যান্ট পরে ইংরেজি গানের সঙ্গে তালে তাল মিলিয়ে কোমর দোলাতে দেখা যাচ্ছে। দেখুন হিয়ার সেই ভিডিও-

ঝড়ের বেগে ভাইরাল হয়েছে তাঁর এই নতুন ইনস্টা ভিডিও l

RELATED Articles