সাধারণ মানুষের কাছে ভগবানের আর এক রূপ হয়ে উঠেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। তাঁর কাছে গিয়েই এখন মানুষ ভিড় জমাচ্ছেন। সকলেই মনে আশা নিয়ে সাহায্যের আর্জি নিয়ে সোনু সুদের কাছে ছুটছেন। গত বছর লকডাউনের সময় থেকেই সাধারণ মানুষকে শাজ্জ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন অভিনেতা। হয়ে উঠেছেন ভরসার হাত।
আরও পড়ুন- ‘মিষ্টি কিনতে যাচ্ছি’, লকডাউনে রাস্তায় বেরিয়ে এই প্ল্যাকার্ড দেখাতেই তেড়ে এল পুলিশ, ভাইরাল ভিডিও
কিছুদিন আগেই এরকম একটি ছবি ভেসে ওঠে সোশ্যাল মিডিয়ায়। সোনু সুদের বাড়ির সামনে সামাজিক দুরত্ব বজায় রেখেই অপেক্ষা করেছেন বহু মানুষ। তাদের কারোর হাটে রয়েছে প্রেসক্রিপশন, কারোর হাতে চিঠি, কেউ চাইছেন অক্সিজেন, কারোর চায় হাসপাতালে বেড তো কারোর আবার চাকরি।
কিন্তু কাউকেই ফিরিয়ে দিতে নারাজ অভিনেতা। সকলকে যথাসম্ভব সাহায্য করতে চান তিনি। নিজেই বাড়ি থেকে বেরিয়ে দেখা করলেন সকলের সঙ্গে, শুনলেন সকলের আর্জি। সোনু সুদের এই মহানুভবতার ভিডিও ধরা পড়ে ক্যামেরায়।
আরন পড়ুন- অতিমারি ঠেকাতে ভরসা টিকাই, ৫১ কোটি মানুষকে টিকা দিলে অতিমারি রোখা সম্ভব, দাবী দেবী শেট্টির
আবার অভিনেতাকে সাহায্য করার জন্যও নানান মানুষ বাড়িয়েছে হাত। সাহায্যপ্রার্থী মানুষদের সঠিক ভাবে সাহায্য পৌঁছনোর জন্য প্রয়োজন অর্থের। এ কারণে খোলা হয়েছে সোনু সুদ ফান্ড। এই ফান্ডে জমা হওয়া টাকা যায় গরীব মানুষদের প্রয়োজনে।
কিন্তু এখানেও কারচুপি। সোনু সুদের নামে সকলেই অল্পবিস্তর আর্থিক সাহায্য কোর্টে রাজী। এবার তাই সোনু সুদের নামেই খোলা হয়েছে একাধিক ভুয়ো অ্যাকাউন্ট। সাধারণ মানুষের উপকারে লাগা টাকা নির্লজ্জভাবেভোগ করছে কিছু সুবিধাভোগী মানুষ। এই দিকে চোখ পড়তেই তড়িঘড়ি সকলকে সাবধান করে দেন অভিনেতা। একটি পোস্ট করেন যাতে একটি অ্যাকাউন্টকে ভুয়ো বলে দেগেছেন সোনু নিজেই। মুহূর্তে ভাইরাল হয়েছে সেই পোস্ট।





