জি বাংলার সব ধারাবাহিকের মধ্যে এক ও অন্যতম যে ধারাবাহিকটি শুরুর দিন থেকে দর্শকের মন ছুঁয়ে এসেছে তা হল করুণাময়ী রানী রাসমনি। সন্ধ্যে সাড়ে ৬টা বাজলেই হাতে রিমোট নিয়ে টিভির পর্দার সামনে বসা চাই। রানীমার চরিত্রে দিতিপ্রিয়ার অসামান্য অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত হয়ে এসেছেন নায়িকা। তার কাজের জন্যই সবসময় এই ধারাবাহিকটি টিআরপি-এর দৌড়েও বেশ ভালো স্থানেই থেকে এসেছে।
সেই রানিমা অর্থাৎ দিতিপ্রিয়ার দোল কেমন কাটছে, তা জানতেও বেশ উৎসুক থাকেন দর্শকেরা। দিতিপ্রিয়া কী হইহুল্লোড় করে সকলের মাঝে রং খেলতে বেশি ভালোবাসেন নাকি একলা ঘরই তাঁর দেশ। এক সংবাদমাধ্যমে দিতিপ্রিয়া জানালেন, রং খেলতে খুব একটা পছন্দ করেন না তিনি। এমনিতেও তিনি একটু ঘরকুনো। তাই ঘরে সময় কাটাতেই বেশি পছন্দ করে তিনি।
আরও পড়ুন- ‘লাগল যে দোল’, দোলের দিন ছোটোবেলার স্মৃতিচারণায় মাতলেন কোয়েল, নানান রঙে রেঙে উঠলেন অভিনেত্রী
তাহলে দোলের দিনে তাঁর প্ল্যান কী? দিতিপ্রিয়া জানান, দোলের দিন সকালে তাঁর কাছের আত্মীয়স্বজন ও ধারাবাহিকের বন্ধুবান্ধবদের সঙ্গে বাড়িতেই ছোট্ট একটা গেট টুগেদারের আয়োজন করেছেন তিনি। আর সন্ধ্যেবেলা কাটাবেন জি বাংলায় ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’ দেখে।
আরও পড়ুন- কথা বলার চেষ্টা করছে ইউভান, মিষ্টি ভিডিও শেয়ার করলেন রাজ
তিনি নিজে রং খেলবেন না ঠিকই, কিন্তু যারা রং খেলবেন তাদের শুভেচ্ছা যেমন জানিয়েছেন তেমন এও সতর্ক করে দিয়েছেন যে করোনার দ্বিতীয় ঢেউ এসেছে। তাই যেন সকলে সাবধানতা অবলম্বন করেন ও সামাজিক দূরত্ব বজায় রেখেই দোলের উৎসবে মেতে ওঠেন।






