আরও পড়ুন- ‘তেরা মুঝসে হ্যায় পহেলা কা নাতা কোই’, করোনায় মরণাপন্ন মাকে গান গেয়ে চিরবিদায় জানালেন সোহম
বেশ ক্যামেরা ফ্রেন্ডলিও সে। ক্যামেরার দিকে তাক করে ইতিমধ্যেই ভালো রকম পোজ দিতে শিখে গেছে ইউভান। তাঁকে ঘিরে প্রায়শই নিত্য নতুন ভিডিও ভাইরাল হয়।
আরও পড়ুন- নিজের রেকর্ড নিজেই ভাঙছে ‘মিঠাই’, ফের সবার শীর্ষে মোদক পরিবার, বাকিরা কে কোথায়?
View this post on Instagram
এবার ফের ইউভানের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। এই ভিডিওটি শেয়ার করেছে রাজ চক্রবর্তীর ভাগ্নি সৃষ্টি পাণ্ডে। ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট্ট ইউভান খলখলিয়ে হাসছে। ঘুরে বেড়াচ্ছে গোটা বিছানায়। তবে আপাতত বেশ সুন্দর হামাগুড়ি দিতে শিখেছে সে হামাগুড়ি দিতে দিতেই দিদির সঙ্গে খেলায় মেতেছে পুঁচকে ইউভান। আর তাঁর দিদি সৃষ্ঠি কাতুকুতু দিয়ে তাঁর আনন্দ আরও বাড়িয়ে দিচ্ছে। তবে সে মিষ্টি মুহূর্ত অন্যদের সঙ্গে ভাগ করে নিতে ভোলেনি ইভানের দিদি। ভাইয়ের অনাবিল হাসির সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করে নেটদুনিয়ায় প্রকাশ করেছে সৃষ্টি। আর যা এখন ভাইরাল।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার