অঙ্কুশকে সত্যিকারে ভালোবাসে কিনা বুঝতে আর‌ও ২০-২৫ বছর সময় লাগবে! কেন‌ও বললেন ঐন্দ্রিলা

টলিউডের সম্ভাব্য স্টার দম্পতি হতে চলেছেন তাঁরা। সুদীর্ঘ ১০ টা বসন্ত একসঙ্গে পার করেছেন। করোনার কুনজর না পড়লে হয়তো এই বছরই চার হাত এক হতো অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের। তাদের দুজনের একসঙ্গে ঘুরে বেড়ানো, আদরে ভালোবাসায় মাখানো ছবি চোখের নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল দুনিয়ায়। কিন্তু হঠাৎই কেমন যেনো অন্যরকম কথা বলছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। হঠাৎ করেই তিনি বলেছেন ১০ বছর কেটে গেলেও অঙ্কুশকে তিনি আদৌ ভালবাসেন কি না, সেটাই এখনও পর্যন্ত বুঝে উঠতে পারেননি!

আরও পড়ুন- নিজের রেকর্ড নিজেই ভাঙছে ‘মিঠাই’, ফের সবার শীর্ষে মোদক পরিবার, বাকিরা কে কোথায়?

একসঙ্গে ঘুরতে যাওয়া, তাঁদের একান্ত সময়ের বিভিন্ন ছবিই প্রমাণ তাঁরা দু’জনে একে অপরের ঠিক কতটা পরিপূরক! কিন্তু হঠাৎ তাহলে এই ধরনের কথা কেন‌ও বলছেন ঐন্দ্রিলা?

তবে এর পিছনে একটা রহস্য আছে। সম্প্রতি ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মজেছিলেন ঐন্দ্রিলা। সেখানেই তাঁর ভক্তরা ভিন্ন রকম প্রশ্ন ছুড়ে দিচ্ছিল অভিনেত্রী উদ্দেশ্যে। জবাব দিচ্ছিলেন ঐন্দ্রিলা। সেখানেই তাঁদের এক অনুরাগী অভিনেত্রীকে প্রশ্ন করে বসেন, ঐন্দ্রিলা কি আদৌ অঙ্কুশকে সত্যিই ভালবাসেন? না অন্য কিছু!

আরও পড়ুন- ‘তেরা মুঝসে হ্যায় পহেলা কা নাতা কোই’, করোনায় মরণাপন্ন মাকে গান গেয়ে চিরবিদায় জানালেন সোহম

এমন প্রশ্ন হাতে পেয়ে দুষ্টুমিতে ছক্কা হাঁকান ঐন্দ্রিলা। মজা করে তিনি লিখলেন, ‘১০ বছরে বুঝিনি। আরও ২০-২৫ বছর সময় চাই। তার পর উত্তরটা পাবে!’

তবে প্রেমিকার এমন উত্তরে হয়তো কিছুটা হকচকিয়ে যেতে পারেন প্রেমিক পুরুষ অঙ্কুশ হাজরা।

আরও অন্যান্য খবর