মদনের শ্বাসকষ্ট, শোভনের বুক ধড়পড় ‘প্যালপিটেশন’, স্পিচ থেরাপি হবে সুব্রতর, সিবিআইয়ের চাপে বেশ অসুস্থ তিন নেতা

গলার একটা সমস্যা বরাবরই রয়েছে সুব্রত মুখোপাধ্যায়ের, একটানা বেশীক্ষণ কথা বলতে অসুবিধা হয়। এর উপর সিওপিডি। সিওপিডি রয়েছে মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়েরও। আপাতত তিন নেতাই এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি। আজ, শুক্রবার অদিকে কলকাতা হাইকোর্টে তাদের মামলা চলছে।

নারদ মামলায় অভিযুক্ত চার নেতামন্ত্রীর মধ্যে তিনজন- মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়, ও সুব্রত মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি। জেলে রয়েছে একমাত্র ফিরহাদ হাকিম। বাকী তিনজনেরই রক্তে শর্করার পরিমাণ বেশি। সিওপিডি সংক্রান্ত শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে তাঁর। হাসপাতালে তাঁর কেবিনে নেবুলাইজারের ব্যবস্থা করা হয়েছে। মাঝে মধ্যেই হচ্ছে বুকে ব্যাথা। লিভারেরও সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- বিধানসভা নির্বাচনে খারাপ ফলের কোপে কৈলাস বিজয়বর্গীয়, হারাতে পারেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষকের পদ! 

এদিকে শোনা যাচ্ছে শোভনবাবুরও শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে। তাঁকে নেবুলাইজার দেওয়া হয়েছে। শ্বাসের সমস্যায় ভুগছেন মদনও। গত বুধবার তাঁকে টানা অক্সিজেন দেওয়া হয়েছে।

আসলে সিওপিডি এক ধরণের ফুসফুসের রোগ। এর জেরে শরীরে অক্সিজেন ঢোকার রাস্তা বন্ধ হয়ে যায়। শ্বাসের সমস্যা শুরু হয়। প্রদাহ বাড়ে ফুসফুসে। একটা সময় শ্বাসকষ্ট এতটাই বেড়ে যায় যে রোগীকে নেবুলাইজার বা অক্সিজেন সাপোর্ট দিতে হয় আর বেশি বাড়াবাড়ি হলে ভেন্টিলেশনে রাখতে হয়। এই তিন নেতারই সিওপিডি থাকায় তাদের করোনা পরীক্ষা করা হয় যার রিপোর্ট নেগেটিভ এসেছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে শোভনবাবুর বুকে ব্যাথা রয়েছে। বুক ধড়পড় করছে তাঁর, চাপ রয়েছে বুকে। চিকিৎসকদের মতে, অতিরিক্ত চিন্তা, মানসিক চাপ, উৎকণ্ঠা বাড়লে বুক ধড়পড়ানি হয়। চিকিৎসার ভাষায় যাকে বলে ‘প্যালপিটেশন’। অতিরিক্ত উদ্বেগের কারণেই শোভনবাবুর বুক ধড়পড় রছে বলে মনে করছেন চিকিৎসকরা।

আরও পড়ুন- গৃহবন্দী থাকার প্রস্তাব নারদ মামলায় অভিযুক্ত চারজনকে, থাকবে পুলিশি পাহারা, শুনানি হাইকোর্টে

এদিকে একটানা বেশি কথা বললে গলায় চাপ পড়ে সুব্রতবাবুর। একথা মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের জানিয়েছেন তিনি। আজ, শুক্রবার তাঁর ভোকাল কর্ডের পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। চিকিৎসকদের মতে, তাঁর ভোকাল কর্ডে কিছু সমস্যা রয়েছে। স্পিচ থেরাপি করার কথাও ভাবছেন চিকিৎসকরা। তা করলেই সুব্রতবাবুর গলার সমস্যা দূর হবে বলে আশা করা যাচ্ছে।

RELATED Articles