বিয়ের মাত্র দু’মাসের মধ্যে সায়ন্তনীকে সকলের সামনে সপাটে থাপ্পড় মারলেন ইন্দ্রনীল, ভাইরাল সেই ভিডিও

সবে দু’মাস হয়েছে বিয়ে হয়েছে। এরই মধ্যে কী এমন হল যে সদ্য বিবাহিতা স্ত্রীকে থাপ্পড় মারতে হল? তাও আবার সকলের সামনেই। সকলেরই মনে এই প্রশ্নই ঘোরাফেরা করছে। এর জেরে বেশ বিতর্কে জড়িয়েছেন ইন্দ্রনীল ও সায়ন্তনী।

চলতি বছরেই নিজেদের সম্পর্ককে পরিণতি দিয়েছেন ইন্দ্রনীল ও সায়ন্তনী। গত ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনই গাঁটছড়া বেঁধেছেন তারা। একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই এক হয়েছে চার হাত। দুই পরিবারের সদস্য ও নিকট কিছু আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের নিয়ে সম্পন্ন হয় তাদের বিয়ে। তাদের দুজনের রসায়ন এমনিতে বেশ নজর কেড়েছে দর্শকের। কিন্তু হঠাৎ তাদের মধ্যে হলটা কী?

আরও পড়ুন- ডঃ উজান থেকে এবার গাইড ঋষিরাজ, প্রকাশ পেল শনের নতুন ধারাবাহিক ‘মন ফাগুন’ প্রথম ঝলক

আসলে সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও পোস্ট করেছেন সায়ন্তনী। সেখানেই ‘প্যায়ার কা ঝটকা’ কী হয় তা বুঝিয়েছেন এই টেলি দম্পতি। তা বোঝাতে গিয়েই বরের হাতে সপাটে চড় খেলেন সায়ন্তনী। তবে পুরোটাই মজার ছলে।

‘হর পল তেরি ইয়াদ তুমে তরপায়েগি’ গানে লিপ সিঙ্ক করছিলেন ইন্দ্রনীল, মহিলা কন্ঠ আসা মাত্র ফ্রেমে আসেন তাঁর স্ত্রী। ব্যাস, আর কী অমনি সায়ন্তনীকে চড় মেরে তিনি বলে উঠেন, ‘মাঝখানে একদম কথা বলবে না’। জুটির এই মজাদার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন অনুরাগীরা।

‘জয়ী’,‘ক্ষীরের পুতুল’, ‘বধূবরণ’, ‘মিলন তিথি’-র মতন জমজমাট ধারাবাহিকে দেখা গিয়েছে সায়ন্তনী সেনগুপ্তকে। অন্যদিকে ত্রিনয়নীর মতো ধারাবাহিকের মুখ ইন্দ্রনীল মল্লিক। বর্তমানে এই সায়ন্তনী-ইন্দ্রনীলকে জি বাংলার দুটি ভিন্ন ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে। রিমলি ধারাবাহিকে অভিনয় করছেন ইন্দ্রনীল। অন্যদিকে সায়ন্তনীর দেখা মিলছে ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকে কর্ণর কাকিমার চরিত্রে।

RELATED Articles