ভোট প্রচারের নিয়মে বদল এনেছে নির্বাচন কমিশন। এই কারণে কমিশনকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি টুইটের মাধ্যমে কমিশনের বিরুদ্ধে তিনি নরেন্দ্র মোদী ও অমিত শাহ্’র দাসত্ব করার অভিযোগও তুলেছেন।
টুইটে তৃণমূল নেতা লেখেন, “নির্বাচন কমিশনের নরেন্দ্র মোদী এবং অমিত শাহের প্রতি দাসত্ব জঘন্যভাবে নোংরা। ক্ষমতার লোভ BJP-কে অন্ধ করে দিয়েছে।নির্বাচন কমিশন কমপক্ষে নিরপেক্ষ থাকার নাটকটুকু করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের লোকদের জন্য প্রচার করা থেকে আটকানো সম্ভব, কিন্তু মানুষের মন থেকে তাকে বার করবেন কীভাবে”?
https://twitter.com/abhishekaitc/status/1381113850985021440
আরও পড়ুন- বিজেপি প্রার্থীর প্রচারের তোড়জোড়, তার আগেই রাতভোর বোমাবাজি চলল সাঁইথিয়ার গ্রামে
কমিশনকে এমন ভাষায় আক্রমণ শানানো নজিরবিহীন ঘটনা। এখনও চার দফার নির্বাচন বাকী বাংলায়। কিন্তু কমিশনে নতুন নিয়ম অনুযায়ী, এই দফার প্রার্থীরা প্রচারের জন্য অপেক্ষাকৃত কম সময় পাবেন। এই নির্দেশিকাকে জরুরী অবস্থার সঙ্গে তুলনা করা হয়েছে শাসকদলের তরফে। তবে তৃণমূল আত্মবিশ্বাস হারাচ্ছে না। তাদের গলায় এখনও চড়া সুর যে মমতা বন্দ্যোপাধ্যায়ই জয়ী হবেন। আবার অন্যদিকে, আগের দফার প্রার্থীরা প্রচারের জন্য বেশি সময় পাওয়ায় পক্ষপাতিত্বের অভিযোগও উঠতে শুরু করেছে।
আরও পড়ুন- মোদীর সভা থেকে ফেরার পরই বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ
এদিকে, গতকাল শীতলকুচির ঘটনার পর আরও কড়া হয়েছে নির্বাচন কমিশন। কোচবিহারের ৯টি বিধানসভা কেন্দ্রে ৭২ ঘণ্টার জন্য কোনও রাজনৈতিক দলের নেতাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ, রবিবার ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু এখন আর তা কোনওভাবেই সম্ভব নয়। এবারের নির্বাচনে কমিশনের এমন সিদ্ধান্তও বশ তাৎপর্যপূর্ণ।





