‘বাড়িতে আমার একটাও ছবি নেই!’ টলিউডের সুপারস্টার হয়েও বাড়িতে ব্রাত্য জিৎ! সাথী থেকে কেউ বলে বিপ্লবী, কোটি টাকার সাফল্যের পরেও বাড়িতে কেন নেই নিজের একটাও ছবি? চারতলা বাড়িতে তিন ভাই, বাবা-মা-কে নিয়ে যৌথ পরিবার, সাফল্যের মাঝেই ফাঁস করলেন অজানা কাহিনী!

২০০২ সালে হরনাথ চক্রবর্তীর ‘সাথী’ ছবির মাধ্যমে বাংলা সিনেমায় জনপ্রিয়তা পান জিৎ। এরপর একের পর এক সফল ছবিতে অভিনয় করে তিনি হয়ে ওঠেন টলিউডের অন্যতম জনপ্রিয় তারকা। বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে তাঁর নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। ছবিটি দর্শকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি বক্স অফিসেও ব্যবসা করছে। তবে পর্দায় যতই বড় তারকা হন, বাড়িতে তাঁর জন্য আলাদা কোনও তারকা সুলভ ব্যবস্থা নেই বলেই জানিয়েছেন জিৎ।

অভিনেতার বাবা মিঠু দাস মদনানী এবং মা শারদা দেবী মদনানী। সিন্ধি পরিবারে জন্ম জিতের। তাঁরা তিন ভাই এবং এখনও যৌথ পরিবারেই থাকেন। চারতলা বাড়িতে তিন ভাইয়ের পাশাপাশি তাঁদের স্ত্রী, সন্তান এবং বাবা-মাও একসঙ্গে থাকেন। সিনেমায় পা রাখার আগে জিৎ পরিবারের ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর কথায়, বাড়িতে তাঁকে কখনও অভিনেতা বা হিরো হিসেবে আলাদা গুরুত্ব দেওয়া হয় না। পরিবারের সদস্য হিসেবে যে আচরণ তিনি পান, সেটাই তাঁর কাছে স্বাভাবিক।

এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের মধ্যে কীভাবে সহজে ভারসাম্য রাখেন, সেই প্রশ্ন করা হয়েছিল জিৎকে। উত্তরে তিনি জানান, তাঁর ক্ষেত্রে বিষয়টি বেশ সহজ। কারণ বাড়িতে ঢুকলেই অভিনেতা জিৎ পরিচয়টি যেন আর সামনে থাকে না। বরং সম্পর্কের জায়গা থেকেই পরিবারের সদস্যরা তাঁকে দেখেন। এমনটাই তিনি চান বলেও জানিয়েছেন অভিনেতা। তাঁর মতে, বাড়ির পরিবেশ তাঁকে তারকা পরিচয়ের বাইরে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেয়।

জিৎ আরও জানান, তাঁর চারতলা বাড়ি বা অফিসের কোথাও অভিনেতা জিতের কোনও ছবি নেই। এমনকি তাঁর অভিনীত সিনেমা, পুরস্কার বা সাফল্যের মুহূর্তের ছবিও সেখানে রাখা হয়নি। বড় পর্দায় দীর্ঘদিনের সাফল্য থাকলেও বাড়িতে সেই পরিচয়ের কোনও প্রদর্শন নেই। ২০০১ সালে তেলুগু ছবি ‘চান্দু’ দিয়ে বড়পর্দায় তাঁর পথচলা শুরু হলেও ‘সাথী’ তাঁকে বাংলা ছবির পরিচিত মুখ করে তোলে। এরপর ‘নাটের গুরু’, ‘বন্ধন’, ‘শুভদৃষ্টি’, ‘যুদ্ধ’, ‘ওয়ান্টেড’, ‘দুই পৃথিবী’, ‘বস’ এবং ‘চেঙ্গিজ’সহ একাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ নেপালে ভয়াবহ হড়পা বানে আটকে খরাজ-রজতাভ! চীন সীমান্তে বিপর্যস্ত যোগাযোগ, কাঠমান্ডুর রাস্তা বন্ধ! নিখোঁজ এই টলি-অভিনেতারা, কীভাবে ফিরবেন দেশে? কেমনই বা আছেন এখন?

বর্তমানে জিতের ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ নিয়েও দর্শকদের মধ্যে আলোচনা চলছে। ছবিটি মুক্তির পর নয় দিনে প্রায় দুই কোটি টাকার কাছাকাছি ব্যবসা করেছে বলে জানা যাচ্ছে। যদিও ছবির আনুমানিক ছয় কোটি টাকার বাজেটের তুলনায় এই ব্যবসার গতি এখনও ধীর। ‘চেঙ্গিজ’ ছবির মাধ্যমে প্যান ইন্ডিয়া স্তরেও কাজ করেছেন জিৎ। তবে পর্দার এই জনপ্রিয় তারকা নিজের বাড়িতে সাফল্যের স্মারক না রেখে পরিবারের সঙ্গে একেবারে সাধারণ জীবনযাপন করতেই বেশি স্বচ্ছন্দ।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর