২০০৯ সালের জনপ্রিয় ছবি ‘প্রেম আমার’ আজও বাংলা সিনেমাপ্রেমীদের মনে আলাদা জায়গা করে আছে। ছবির গান, গল্প এবং সোহম চক্রবর্তী ও পায়েল সরকারের জুটি সে সময় দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। পরে পরিচালক রাজ চক্রবর্তী এই জুটিকে নিয়ে ‘বোঝেনা সে বোঝেনা’ তৈরি করলেও সেখানে তাঁরা আর জুটি হিসেবে ছিলেন না। এবার বহু বছর পর সেই সময়ের স্মৃতি কিছুটা ফিরতে চলেছে নতুন ছবি ‘সে তো আজও বোঝে না’র হাত ধরে।
‘সে তো আজও বোঝে না’ ছবিটি পরিচালনা করছেন রণ রাজ। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সোহম চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, দেবাশীষ মণ্ডল এবং বিবৃতি চট্টোপাধ্যায়কে। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। সবকিছু মিলিয়ে পুরনো দিনের বাংলা ছবির সেই আবহ আবার ফিরে আসবে বলেই মনে করা হচ্ছে। ছবিটি অক্টোবরের শুরুতে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
ছবির গল্পের কেন্দ্রে রয়েছে মৈনাক নামে এক সাধারণ ছেলে। তাঁর জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে দুই কাছের মানুষ মেঘলা ও জাহির। মৈনাক মেঘলাকে ভালোবাসলেও সেই অনুভূতির কথা কখনও মুখে বলতে পারে না। সময়ের সঙ্গে জীবনে সাফল্য এবং অর্থ দুটোই আসে তাঁর। কিন্তু নিজের ভালোবাসার কাছে আর ফিরে যেতে পারে না মৈনাক। জীবনের নানা ওঠাপড়ার পর শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তাঁর জীবন, সেই উত্তরই দেবে ‘সে তো আজও বোঝে না’।
এদিকে বড়পর্দায় আসছে আরও একটি নতুন ছবি ‘ডাক্তার কাকু’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত এই ছবিটি পরিচালনা করেছেন পাভেল। ছবিতে প্রসেনজিতের ছেলের চরিত্রে রয়েছেন ঋদ্ধি সেন। প্রথমে শিক্ষক দিবসের সময় ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও পরে মুক্তির তারিখ পিছিয়ে ১৮ সেপ্টেম্বর করা হয়েছে। এর মধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার। সেখানে ফের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চরিত্রে দেখা যাচ্ছে প্রসেনজিৎকে।
আরও পড়ুনঃ ‘বাড়িতে আমার একটাও ছবি নেই!’ টলিউডের সুপারস্টার হয়েও বাড়িতে ব্রাত্য জিৎ! সাথী থেকে কেউ বলে বিপ্লবী, কোটি টাকার সাফল্যের পরেও বাড়িতে কেন নেই নিজের একটাও ছবি? চারতলা বাড়িতে তিন ভাই, বাবা-মা-কে নিয়ে যৌথ পরিবার, সাফল্যের মাঝেই ফাঁস করলেন অজানা কাহিনী!
টিজারে দেখা যায়, ডাক্তার কাকুর ছেলে পড়াশোনার জন্য এমন একটি কোচিংয়ে যেতে চায় যেখানে পরীক্ষায় আসতে পারে এমন প্রশ্ন ধরে আগে থেকেই পড়ানো হয়। কিন্তু এই ব্যবস্থাকে মেনে নিতে পারেন না ডাক্তার কাকু। অন্যদিকে ব্যক্তিগত জীবনে নতুন আনন্দের সময় কাটাচ্ছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ মল্লিক। তাঁদের ছেলে কৃষিভের বয়স এখন এক মাসের কাছাকাছি। তাঁদের বড় মেয়ে কৃষভির বয়স ১৯ মাস। তবে পারিবারিক নিয়ম অনুযায়ী, ভাইয়ের পাঁচ বছর বয়স না হওয়া পর্যন্ত দিদি রাখি বাঁধতে পারে না। তাই এবার কৃষভি ভাইকে রাখি না পরিয়ে বাড়ির গোপালকে রাখি পরিয়েছে।






