কিছুদিন আগেই মুক্তি পেয়েছে যিশু সেনগুপ্ত অভিনীত ছবি ‘বাবা বেবি ও…”। এই ছবিতে যিশুর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। ভিন্ন ধারার এই ছবি মন জয় করে নিয়েছে দর্শকের। এরই মধ্যে আরও এক সুসংবাদ পেলেন যিশু। তাঁর কনিষ্ঠা কন্যা জারা জিতল স্বর্ণপদক।
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের ছোটো মেয়ে জারা। তার স্কুলে আয়োজিত হয়েছিল বাংলা ভাষায় বক্তৃতা প্রতিযোগিতার। এই প্রতিযোগিতাতেই সোনার পদক জিতেছে জারা। মেয়ের জন্য খুবই গর্বিত নীলাঞ্জনা।
সোশ্যাল মিডিয়ায় এই খুশির খবর শেয়ার করে তিনি শ্রীজাতকে ধন্যবাদ জানিয়েছেন। জারার জন্য শ্রীজাতর লেখা কবিতা যে এক অনন্য উপহার, তা জানান নীলাঞ্জনা। বলে রাখি, সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘উমা’-তে সারার পাশাপাশি একটি ছোট্ট চরিত্রে অভিনয় করতে দেখা যায় জারাকেও।
View this post on Instagram
‘বাবা বেবি ও..’ ছবি মুক্তি পাওয়ার আগে এক সাক্ষাৎকারে যিশু বলেছিলেন, “ছবির মেঘরোদ্দুরের সঙ্গে বাবা হিসাবে আমার অনেক মিল রয়েছে। আমি এখন জানি, বাচ্চাদের কিভাবে ধরতে হয়, কিভাবে বেবিফুড বানাতে হয়, কিভাবে গরম জলে বোতল ধুতে হয়। বাস্তব জীবনের অভিজ্ঞতা ছবিতে অভিনয়ের ক্ষেত্রে কাজে লেগেছে”।
ধীরে ধীরে বড় হচ্ছে সারা ও জারা। তারা দুজনেই অভিনয়ে হাতেখড়ি দিয়ে দিলেও, আপাতত পড়াশোনার দিকেই বেশি মনোযোগ দিচ্ছে দুজনেই।





