ভারতে করোনা সংক্রমণ দিনদিন বেড়েই চলেছে। ব্রাজিলকেও টপকে সংক্রমণের হারের দিক দিয়ে বিশ্বের দরবারে ভারতের স্থান দ্বিতীয় নম্বরে। এমন অবস্থায় ফের একবার করোনার ছড়ানোর জন্য তবলিগি জমায়েতকেই দুষল কেন্দ্র। আজ সংসদে জানানো হয় যে মার্চ মাসে দিল্লিতে তবলিগি জামাতের জমায়েত হয়েছিল এবং সেখান থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে করোনাভাইরাস।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি রাজ্যসভায় একটি লিখিত বক্তব্য পেশ করেন যাতে বলা হয় গত মার্চ মাসে দিল্লি পুলিশের গাইডলাইন ও নির্দেশিকা অমান্য করে এক বন্ধ জায়গায় বহু মানুষ জমায়েত হন। কোনওরকম সামাজিক দূরত্ব রাখা তো দূর তারা কেউই মাস্ক বা স্যানিটাইজারও ব্যবহার করেননি। যার জেরে বহু মানুষের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে।
যারা নিজামুদ্দিন মরকজে যোগ দিয়েছিলেন তাদের মধ্যে প্রায় একশোরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাদের মারফত অনেক মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছে।
শিবসেনা সাংসদ অনিল দেশাই কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন রাখেন যে এদিনের জমায়েতের ঘটনায় কতজন উপস্থিত ছিলেন এবং কত জনকে পুলিশ গ্রেফতার করেছ। এই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয় যে এদিন সেই এলাকা থেকে ২৩৬১ জনকে তবলিগি জামাতের বাইরে বের করে পুলিশ। এদের মধ্যে পুরো ঘটনায় মোট ২৩৩ জনকে গ্রেফতার করা হয়। জামায়াতের প্রধান মাওলানা মোহাম্মদ সাদ এই প্রসঙ্গে সরকারকে জানায় যে এখনও এই ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৮৬,৯৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ১১৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!