বিতর্ক তাঁর মজ্জাগত। শত অপমান, কটাক্ষেও তাঁর কিছু আসে যায় না। স্বঘোষিত এই বিজেপি ভক্ত সদাই শিরোনামে থাকেন। বলাবাহুল্য শিরোনাম করে নিতে তিনি জানেন। আর সেই ক্ষেত্রে তাঁর মূল অস্ত্র বিতর্ক। আর বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপির হয়ে মুখ খুলতে দেখা যায় তাঁকে। আর সেই ক্ষেত্রেও ভুলভাল উদাহরণ তুলে আনতেও তাঁর জুড়ি মেলা ভার।
বাংলার ভোটে বিজেপির বিপর্যয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলে টুইটারের রোষানলে পড়ে ছিলেন তিনি। তাঁকে চিরকালের মতো নিষিদ্ধ ঘোষণা করে টুইটার। তারপর থেকেই ইনস্টাগ্রামে সচল তিনি। আর সেখানেই এবার অন্য ভূমিকায় দেখা গেল বলিউডের কুইনকে।
আরও পড়ুন- অল্পের জন্য ‘যশ’-এর হাত থেকে রক্ষা পেল কলকাতা, আগামী দু’দিন বিভিন্ন জেলায় বৃষ্টি
অভিনয় তাঁর পেশা হলেও এবার গাছ লাগানোর নেশায় মাতলেন কঙ্গনা রানাওয়াত। করোনার জন্য হওয়া ভারতের বর্তমান অক্সিজেন সংকটের মধ্যে মানুষকে প্রাকৃতিক অক্সিজেন পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন অভিনেত্রী। আর তাইতো দ্বিগুন উৎসাহে নেমেছেন বৃক্ষরোপন করতে। সেই ছবিই ধরা পড়েছে তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে।
আরও পড়ুন-কর্তব্যে কমতি নেই! হাঁটুজল নিয়েই নিজের বিধানসভা কেন্দ্রের প্লাবিত এলাকা ঘুরে দেখলেন সোহম
সেখানে কঙ্গনা জানিয়েছেন, ভারতবাসীকে অক্সিজেনসরবরাহের জন্য কঙ্গনা মোট কুড়িটি গাছ লাগিয়েছেন তিনি। তাঁর কথায়, রাজ্যের পশ্চিম দিকে হামলা চালানো ঘূর্ণিঝড় তওকতের-এর জন্য প্রচুর গাছ উপড়ে পড়েছে। আর সেই কারণেই বৃক্ষরোপণ করছেন তিনি। কঙ্গনা নিজের ইনস্টাগ্রাম পোষ্টে লিখেছেন, প্রকৃতি মানুষকে অনেক কিছু দিয়েছে। কিন্তু মানুষ প্রকৃতিকে কোনওদিনই কিছু দেয়নি। সুপার সাইক্লোনের ফলে গাছগুলি উপড়ে পড়ে গিয়ে প্রকৃতির যে ক্ষতি হল তার ক্ষতিপূরণ করার মতো কেউ নেই।
View this post on Instagram
কঙ্গনার মতে, শহরগুলি কংক্রিটের জঙ্গল হয়ে যাচ্ছে। এই কারণে নিজের উদ্যোগে এদিন ২০ টি গাছের চারা পুঁতে সেই ছবি ইন্সটাগ্রামে শেয়ার করলেন কঙ্গনা।





