নারী দিবসেই নিজের দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন করিনা

আজ নারী দিবস। আর আজ এমন একটি গুরুত্বপূর্ণ দিনকেই করিনা বেছে নিলেন নিজের মাতৃত্বকে উদযাপন করার জন্য। দ্বিতীয় সন্তানের ছবি নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন করিনা। গত মাসেই দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দেন করিনা। করিনা কবে সেই সন্তানের ছবি প্রকাশ্যে আনবেন, সেই প্রশ্নই ছিল তাঁর অনুরাগীদের মনে। এবার আজকের দিনেই দ্বিতীয় সন্তানকে সকলের সামনে আনলেন করিনা।

আজ, সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি সাদা-কালো ছবি পোস্ট করে করিনা। সেই ছবিতে দেখা গিয়েছে, একটি পলকা ব্ল্যাঙ্কেটে জড়িয়ে মায়ের কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে সইফ-করিনা পুত্র। এই ছবি শেয়ার করে করিনা লেখেন, “মহিলারা পারেন না এমন কিছু নেই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছাও আমার ভালোবাসা”। এই ছবি ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল।

এই ছবিতে করিনা পুত্রের মুখ ভালোভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু তবুও মা-ছেলের এই আবেগঘন মুহূর্ত মন জয় করেছে নেটিজেনদের। সকলেই করিনাকেও অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছে।

আরও পড়ুন- মিঠুনের সমর্থনে ঐন্দ্রিলা, ফেসবুক পোস্টে বাড়ছে জল্পনা, অভিনেত্রীও কী তবে এবার গেরুয়া শিবিরে?

এর আগেও একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন করিনা। এমনকি, অন্তঃসত্ত্বাকালীন অবস্থাতেও কাজ করেছেন তিনি। তাঁর এই কাজের প্রতি ভালোবাসাকে সম্মান জানান সকলেই।

উল্লেখ্য, কিছুদিন আগেই করিনার টক শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এর তাঁর থেকে জানতে চাওয়া হয় যে তিনি তাঁর দ্বিতীয় পুত্রের নাম কী রাখতে চান। এই উত্তরে করিনা বলেন, “প্রথম সন্তান তৈমুরের নাম রাখা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল। সইফ এবং আমি ভাবিও নি যে নাম রাখা নিয়ে এত বিতর্ক হবে। তাই এবার আমরা প্রথম থেকে কিছু বলব না। শেষ মুহূর্তে সকলকে অবাক করে দেব”।

RELATED Articles