মৃ’ত্যুকে দেখলেন কাছ থেকে! অবশেষে উদ্বেগ থেকে রেহাই, কলকাতায় ফিরলেন খরাজ মুখোপাধ্যায়! বিমানবন্দরে নেমে শোনালেন নেপালের প্রাকৃতিক দুর্যোগের মাঝে আটকে পরার ভয়াবহ অভিজ্ঞতা?

নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে হড়পা বানের জেরে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এই বিপর্যয়ের মধ্যে নেপালে আটকে পড়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রীও। অভিনেতার নেপালে আটকে থাকার খবর সামনে আসতেই উদ্বেগে ছিলেন তাঁর অনুরাগী ও পরিচিতরা। শেষ পর্যন্ত সমস্ত বাধা পেরিয়ে শুক্রবার কলকাতায় ফিরেছেন খরাজ।

‘শিকারি’ ছবির শুটিংয়ের জন্য নেপালের পোখরা এবং চীন সীমান্ত সংলগ্ন এলাকায় গিয়েছিলেন অভিনেতা। শুটিং চলাকালীনই শুরু হয় প্রবল প্রাকৃতিক বিপর্যয়। এর জেরে রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে দেশে ফেরার পথও কঠিন হয়ে পড়ে। পরে ঘুরপথে খরাজ এবং তাঁর সঙ্গে থাকা গোটা দল গোরখপুরে পৌঁছন। সেখান থেকে বিমানে কলকাতায় ফেরেন তাঁরা।

এর আগে খরাজের ছেলে বিহু মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, তাঁর বাবা এবং মা দুজনেই নিরাপদে রয়েছেন। ফলে তাঁদের নিয়ে চিন্তা না করার জন্য সকলকে আশ্বস্ত করেছিলেন তিনি। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্বেগ কাটেনি। অবAশেষে কলকাতা বিমানবন্দরে পা রাখার পর স্বস্তি ফেরে অভিনেতার পরিবার এবং অনুরাগীদের মধ্যে। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতার কথাও জানান খরাজ।

খরাজ বলেন, নেপালে শুটিং করতে গিয়ে সত্যিই নানা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তাঁদের। তবে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে তাঁরা প্রথমে গোরখপুরে পৌঁছন এবং সেখান থেকেই বিমানে কলকাতায় ফেরেন। এই কঠিন সময়ে যাঁরা তাঁর এবং পরিবারের জন্য চিন্তা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেতা। পাশাপাশি অনুরাগীদের ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আরও ভালো কাজ উপহার দেওয়ার আশাও প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ ১৮ বছর পর, ‘প্রেম আমার’-এর নস্টালজিয়া উস্কে ফিরছে সোহম ও পায়েলের জুটি! সঙ্গীত পরিচালনার দায়িত্বে জিৎ গঙ্গোপাধ্যায়, বাংলা সিনেমাপ্রেমীদের জন্য দারুণ উপহার হতে চলেছে এই ছবি?

তবে নেপালের দুর্যোগে শুধু খরাজই আটকে পড়েননি। বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাসও সেখানে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। যদিও তিনি নিরাপদেই আছেন এবং শুক্রবার ঢাকায় ফেরার কথা রয়েছে। একই ছবির শুটিংয়ের জন্য নেপালে গিয়েছিলেন রজতাভ দত্তও। তবে প্রাকৃতিক বিপর্যয় শুরু হওয়ার আগেই তিনি কলকাতায় ফিরে আসতে পেরেছিলেন। সব মিলিয়ে নেপালের ভয়াবহ পরিস্থিতির মধ্যেও শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরতে পেরে স্বস্তিতে খরাজ।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর